1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
মুফতি আমীর হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এলএনজি টার্মিনাল বন্ধ, দেশের গ্যাস সরবরাহে বড় ঘাটতি আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী ধামইরহাটে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন সাতক্ষীরার কলারোয়ার পুত্রবধূ তুলি বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনীত বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সমাবেশ অনুষ্ঠিত পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় ২৭ আসামি গ্রেফতার মাদারীপুর শিবচরে তেলবাহী ট্রাক ডাকাতি মামলায় দুইজন গ্রেফতার জ্বালানি পেতে সেচ পাম্প নিয়ে ফিলিং স্টেশনে কৃষকের ভিড় মাদারীপুরে বেকারিকে নিরাপদ খাদ্য আইনে এক লাখ টাকা জরিমানা

রাবিতে লালমনিরহাট জেলা সমিতির সভাপতি অধ্যাপক তপন, সম্পাদক জুলফিকার

ফজলে রাব্বী পরশ 
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ২৫৩ বার পড়া হয়েছে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) লালমনিরহাট জেলা সমিতির ২০২৩-২৪ সেশনের ২২ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে চিকিৎসা ও মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক তপন কুমার বর্মনকে সভাপতি এবং ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. জুলফিকার আলীকে সাধারণ-সম্পাদক নির্বাচন করা হয়েছে।
রবিবার (২৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তপন কুমার বর্মন এবং সাবেক সাধারণ-সম্পাদক আহসানুল ইসলাম (সম্রাট)-এর সাক্ষরিত এক বিজ্ঞপ্তি এই কমিটির ঘোষণা করা হয়।
এর আগে, ২৩ ডিসেম্বর দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ কুদরাত-এ-খুদা একাডেমিক ভবনে লালমনিরহাট জেলা সমিতির নির্বাচনে এই কমিটির একাংশ দেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়া সংগঠনটির প্রতিষ্ঠা এবং প্রধান উপদেষ্টা।কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মো. মহিউদ্দিন পাটোয়ারী ফাহিম, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ লিখন রায়, সাংগঠনিক-সম্পাদক রেদওয়ানুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. সুফিয়াম ছাওড়ী (শীস), মাসুদ রানা, কৃষ্ণ চন্দ্র রায়, সাদ্দাম হাফিজ শুভ।
এছাড়াও কমিটিতে দপ্তর সম্পাদক মো. রজব আলী, সহ-দপ্তর সম্পাদক মো. হাফিজুর রহমান, প্রচার-সম্পাদক মো. মুমিনুর ইসলাম, সহ-প্রচার সম্পাদক এটিএম ফুয়াদ হাসান, ছাত্রীবিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস জেবা, ক্রীড়া-সম্পাদক রাজ্জাক আলী সাজু, শিক্ষা ও পাঠচক্র-সম্পাদক দিতি রায়, ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক মিরাজ উল হক। কার্যকারী সদস্যরা হলেন মো. জালাল ফরাজী, মোছা. সাজিয়া আক্তার, ঈশিতা পারভিন তিথি, আশরাফুল ইসলাম তুষার।
উল্লেখ্য, লালমনিরহাট জেলা সমিতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত জেলার শিক্ষার্থীদের কল্যাণে, দক্ষতা বৃদ্ধি, নেতৃত্ব তৈরি এবং মেধা বিকাশে অনেক বছর ধরে কাজ করে আসছে।
এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com