1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বাজেটে সবার জন্য ই-হেলথ কার্ড, গঠন হবে জাতীয় অ্যাম্বুলেন্স পুল বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া শুক্রবার, আজ সন্ধ্যায় মিছিল করবে জামায়াত মাগুরার শ্রীপুর সরকারি কলেজের ১৮ শিক্ষক-কর্মচারীকে বিদায় সংবর্ধনা ‎ওসি তারিক হাসান রাসেলের নেতৃত্বে গৌরনদীতে আইন-শৃঙ্খলার উন্নতি, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স পিরোজপুরে কালি মন্দিরে প্রতিমা ভাঙচুর ও অগ্নিসংযোগ: প্রধান আসামি গ্রেপ্তার মানসিক আঘাত ও কর্মব্যস্ততার কারণ দেখিয়ে রাবি ছাত্র-উপদেষ্টার পদত্যাগ গঙ্গাচড়ায় ইউএনওর উপস্থিতিতে হট্টগোল, একদিন পর থানায় সাধারণ ডায়েরি আইন-শৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি নিয়ে নবাবগঞ্জে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত কামালপুর সীমান্তে বিএসএফের কথিত পুশইনের শিকার বৃদ্ধ বাংলাদেশি নাগরিক, ২৪ ঘণ্টা পর উদ্ধার করে থানায় হস্তান্তর বিজিবির মাগুরার শালিখার হাজরাহাটিতে উৎসবমুখর পরিবেশে বিপুল উৎসাহে মতুয়া সম্মেলন অনুষ্ঠিত

রাবির নতুন পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আশরাফুল ইসলাম

ফজলে রাব্বী পরশ 
  • প্রকাশের সময় : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১৪ বার পড়া হয়েছে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে যোগদান করেছেন (ভারপ্রাপ্ত) পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের অধ্যাপকের ড. মো. আশরাফুল ইসলাম খান। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) থেকে নতুন পরীক্ষা নিয়ন্ত্রক হিসাবে তাঁর নিজ দায়িত্বে যোগদান করেন।
অধ্যাপক আশরাফুল ইসলাম খান রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিষয়ে বিএসসি (অনার্স), এমএসসি ও এমফিল ডিগ্রি অর্জন করেন। ২০১১ সালে তিনি জাপান থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
ড. আশরাফুল ইসলাম খান ২০০১ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগে প্রভাষক পদে যোগ দেন ও ২০১৭ সালে অধ্যাপক পদে উন্নীত হন। শিক্ষকতার পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকসহ তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেছেন।
তাঁর উল্লেখযোগ্য গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশে প্রকাশিত হয়েছে ও বেশ কয়েকটি গবেষণা তত্ত্বাবধান করেছেন তিনি। তিনি বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলসহ অন্যান্য কয়েকটি বুদ্ধিবৃত্তিক ও পেশাজীবী সংস্থার সাথে সংশ্লিষ্ট আছেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com