1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
নন্দীগ্রাম উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সাতক্ষীরা-৪ শ্যামনগর আসনে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক পেলেন ড. মোঃ মনিরুজ্জামান মোংলায় বিদ্যুৎ ও জ্বালানি মহাপরিকল্পনা বাতিলের দাবিতে সমাবেশ মোংলায় পশুর নদীর তীর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জামালপুরের পাঁচ আসনে ৩১ প্রার্থীর প্রতীক বরাদ্দ নওগাঁয় প্রয়াত সাংবাদিক বিশ্বনাথ দাস এর ৫ম তম স্মরণ সভা যশোরে হামিদপুর জানাজাকে কেন্দ্র করে ‘রাজনৈতিক’ প্রচারণা জামায়াতের: ক্ষুব্ধ মুসল্লি ও স্বজনরা ফরিদপুর নগরকান্দায় যৌথবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার! লালমোহনে বাসের ধাক্কায় মাদ্রাসাশিক্ষার্থী হতাহত নয় জন শহীদ শরিফ ওসমান হাদির রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাবির নতুন রেজিস্ট্রার অধ্যাপক মো. তারিকুল হাসান

ফজলে রাব্বী পরশ 
  • প্রকাশের সময় : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৭৪ বার পড়া হয়েছে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হলেন রসায়ন বিভাগের অধ্যাপকেরড. মো. তারিকুল হাসান। আজ বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিকেল থেকে এই দায়িত্বে পালন করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে।
ড. মো. তারিকুল হাসান ১৯৯৭ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগে প্রভাষক পদে যোগ দেন ও ২০১২ সালে অধ্যাপক পদে উন্নীত হন। তিনি প্রক্টরের দায়িত্বসহ অন্যান্য কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেছেন।
অধ্যাপক মো. তারিকুল হাসান রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিষয়ে বিএসসি (অনার্স) ও  এমএসসি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯৯ সালে ইউনেসকো ফেলোশিপে জাপান থেকে পোস্ট  গ্রাজুয়েট ডিপ্লোমা ও  ২০০৪ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তাঁর বেশ কিছু গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশে প্রকাশিত হয়েছে ও উল্লেখযোগ্যসংখ্যক গবেষণা তত্ত্বাবধান করেছেন। তিনি কয়েকটি বুদ্ধিবৃত্তিক ও পেশাজীবী সংস্থার সদস্য।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যোগদানের আগে তিনি কিছুদিন পেট্রোবাংলায় এসিস্ট্যান্ট কোয়ালিটি কন্ট্রোল অফিসার ও বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে প্রভাষক হিসেবে চাকুরি করেন।নবনিযুক্ত রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) তাঁর দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করেছেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com