1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৪ মে ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইল টিটিসি: প্রশিক্ষণ এখন ‘ভাতাভোগী’ সিন্ডিকেটের দখলে ইবিতে আজ আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স-বাস্কেটবল শুরু, উদ্বোধনে প্রতিমন্ত্রী আমিনুল হক ‘ওয়েট অ্যান্ড সি, আমরাই জিতবো’: ভোটের ফলাফল নিয়ে মমতার জরুরি বার্তা আগে বায়তুল মালের চাঁদা নাকি বউয়ের চিকিৎসা? এমপি মাসুদকে রাশেদ ‘ফ্লোরিডায় শিক্ষার্থী হত্যার ঘটনা তদন্তে যোগাযোগ রাখছে সরকার’ আমার জীবনে এক গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হলো: মাহমুদা মিতু পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি সংসদে বিরোধী দলকে তাদের মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে: মঈন খান স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে নিজেদের হিপোক্রেসির কথা প্রকাশ করেছেন: হাসনাত আব্দুল্লাহ ৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়েই কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী

রাবি সায়েন্স ক্লাবের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে চার দিনব্যাপী বইমেলা

ফজলে রাব্বী পরশ 
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২২৮ বার পড়া হয়েছে
ভাষার মাস ফেব্রুয়ারিকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সায়েন্স ক্লাবের উদ্যোগে চার দিনব্যাপী বইমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আগামীকাল ১৮ ফেব্রুয়ারি (রোববার) বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার বইমেলাটি উদ্বোধন করবেন।
এবারের বইমেলায় প্রায় ২০টি স্টলে থাকবে ৩০ হাজারের অধিক বই। আয়োজকদের সাথে কথা বলে জানা যায় বাংলা সাহিত্যের এক বিশাল ভান্ডার থাকছে সেখানে। স্টলগুলোতে পাওয়া যাবে বাংলা উপন্যাস, কবিতা, সায়েন্স ফিকশন, থ্রিলার ও অ্যাডভেঞ্চার, ইসলামী বই, শিশুতোষ ও কিশোর রচনাসমগ্র, মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের বই, রাজনৈতিক বই, ইতিহাসের বই ও বিদেশি খ্যাতিমান লেখকের বইসহ নানান বইয়ের সমাহার। এবারের বইমেলায় প্রথমা প্রকাশন, ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, জ্ঞানকোষ প্রকাশনীসহ বেশকিছু প্রকাশনী থাকছে। রয়েছে মোড়ক উন্মোচনের সুযোগ।
মেলা প্রসঙ্গে রাবি সায়েন্স ক্লাবের সভাপতি মাসুদ বলেন, বই পড়ার কোনো বিকল্প নেই, তাই তো স্মার্টফোনের এই যুগে মানুষকে বই পড়তে আগ্রহী করে তুলতে রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব পঞ্চমবারের মতো আয়োজন করতে যাচ্ছে “অমর একুশে গ্রন্থ কুটির-২০২৪”। আমরা এই মেলায় পাঠকদের অনেক সাড়া পেয়ে থাকি। মানুষের চিন্তাশক্তির বিকাশ, সৃজনশীলতা বৃদ্ধি ও সর্বোপরি একজন ভালো মানুষ হতে বই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com