1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে অগ্রাধিকার দেবে বিএনপি: তারেক রহমান চাঁদাবাজি নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: মির্জা আব্বাস আমাকে ক্ষ্যাপাবেন তো হাফপ্যান্ট খুলে যাবে, হাংকিপাংকি করবেন না: মির্জা আব্বাসকে পাটওয়ারী ডিবিতে ধরিয়ে দেওয়ার সন্দেহে কলেজ ছাত্র হত্যা অন্যায় ও অসত্য থেকে মুক্ত না হলে এবাদতের প্রকৃত স্বাদ পাওয়া যায় না : ফুলবাড়ী বাজার ব্যবসায়ীদের উদ্যোগে ভাঙ্গাচুরা রাস্তা মেরামত কিশোরগঞ্জের অষ্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ১৫ ভোলা-২ বোরহানউদ্দিন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী ভান্ডারিয়ায় খেয়া পারাপারের সময় নদীতে পড়ে যুবক নিখোঁজ মাদারীপুরে ঝুঁকিপূর্ণ কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন

রামগঞ্জে ইয়াবাসহ যুবক আটক

ওমর ফারুক
  • প্রকাশের সময় : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১৩ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরের রামগঞ্জে চারশত পাঁচ পিচ ইয়াবাসহ মো. ইয়াছিন মুন্সি (২৫) ওরপে ওমর মুন্সি নামে এক যুবককে আটক করেছে রামগঞ্জ থানা পুলিশ।
শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে সাংবাদিকদের তথ্য প্রদানের সময় রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, জেলা পুলিশ সুপার তারেক বিন রশিদ (পিপিএম) এর সার্বিক দিক নির্দেশনায় গতকাল শুক্রবার (২ ফেব্রুয়ারি) পুলিশের রাত্রিকালীন টহল ও বিশেষ অভিযান চলাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে আনুমানিক রাত সাড়ে বারোটায় রামগঞ্জ পৌর শহরের ৫ নং ওয়ার্ডস্থ দাদাভাই বিল্ডিংয়ের নিচ তলার উত্তর-পূর্ব কোণের রুমের ভিতর হইতে মো. ইয়াছিন মুন্সি ওরপে ওমর মুন্সিকে চারশো পাঁচ পিচ ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে এএসআই সবুজ মিয়া ও সঙ্গীয় ফোর্স। অভিযানের আগেই তাঁর সাথে থাকা অপর মাদক কারবারিরা পালিয়েছে বলে তথ্য দিয়েছে আটক যুবক। তবে, পলাতকদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে।
আটক মো. ইয়াছিন মুন্সি ওরপে ওমর মুন্সি (২৫) রায়পুর উপজেলাধীন চর আবাবিল ইউনিয়নের ক্যাম্পের হাট এলাকার মুন্সি বাড়ির নজরুল ইসলাম মুন্সির ছেলে।
রামগঞ্জ থানা পুলিশ আরও জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতিকে আরও গতিশীল ও ত্বরান্বিত করতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com