1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে অগ্রাধিকার দেবে বিএনপি: তারেক রহমান চাঁদাবাজি নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: মির্জা আব্বাস আমাকে ক্ষ্যাপাবেন তো হাফপ্যান্ট খুলে যাবে, হাংকিপাংকি করবেন না: মির্জা আব্বাসকে পাটওয়ারী ডিবিতে ধরিয়ে দেওয়ার সন্দেহে কলেজ ছাত্র হত্যা অন্যায় ও অসত্য থেকে মুক্ত না হলে এবাদতের প্রকৃত স্বাদ পাওয়া যায় না : ফুলবাড়ী বাজার ব্যবসায়ীদের উদ্যোগে ভাঙ্গাচুরা রাস্তা মেরামত কিশোরগঞ্জের অষ্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ১৫ ভোলা-২ বোরহানউদ্দিন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী ভান্ডারিয়ায় খেয়া পারাপারের সময় নদীতে পড়ে যুবক নিখোঁজ মাদারীপুরে ঝুঁকিপূর্ণ কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন

রামপালে হঠাৎ শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা

জিসান কবিরাজ
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ৩৪৫ বার পড়া হয়েছে
বাগেরহাট জেলার রামপাল উপজেলার বিভিন্ন জায়গায় ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে।বৃহস্পতিবার(২১ মার্চ) বিকাল ৫ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত প্রায় এক ঘণ্টা একনাগাড়ে শিলাবৃষ্টিতে উপজেলার বিভিন্ন জায়গায় ফসলের ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় কৃষকরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়,  উপজেলার বিভিন্ন সড়ক, বাসাবাড়ি, ফসলের মাঠ সহ বিভিন্ন স্থানে শিলা জমে রয়েছে।  তাছাড়াও অনেকের ঘরের টিনও ছিদ্র হয়ে গেছে বলেও জানা গেছে।
স্থানীয় পথচারী আতিয়ার পারভেজ এ প্রতিবেদককে জানান,  সকাল থেকে আবহাওয়া স্বাভাবিক ছিল। বিকাল ৪ টার  পর থেকে আকাশ কালো হতে থাকে। ৫ টার দিক শিলাবৃষ্টি হয়। মুহূর্তেই পরিবেশ ঠাণ্ডা হয়ে যায়। শিলাবৃষ্টির কারণে অনেকের ঘরের টিন ছিদ্র হয়ে গেছে। মানুষজন ক্ষতিগ্রস্ত হয়েছে। ধানের ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।  বিশেষ করে আমের ব্যাপক ক্ষতি হয়েছে।
এ বিষয়ে মন্তব্য নেওয়ার জন্য উপজেলা কৃষি কর্মকর্তা অলিউল ইসলামের ব্যবহৃত মুঠোফোনে বারবার কল করলেও তিনি ফোন রিসিভ করেনি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com