1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস ফরিদপুরে যথাযথ শ্রদ্ধার মধ্যে দিয়ে জুলাই শহিদ দিবস পালন কেন্দুয়ায় ২৮ লাখ টাকার ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক ফরিদপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা দেশসেরা কেন্দুয়ার সাদিয়াকে এমপি রফিক হিলালীর আর্থিক অনুদান জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল। জুলাই শহীদদের স্মরণে নাগরপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পিরোজপুরে জুলাই শহীদ দিবস পালিত: স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা ও আলোচনা সভা কাঠালিয়া সদর ইউনিয়ন বরিশাল বিভাগে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত

রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় এক নারীশ্রমিক নিহত

আনন্দ রায়
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০৩ বার পড়া হয়েছে
গাজীপুর মহানগরীর গাছা থানাধীন কুনিয়া তারগাছ এলাকায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় এক নারীশ্রমিক নিহতের ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছিলেন।প্রায় ৪ ঘণ্টা বন্ধ থাকার পর শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২ টার দিকে এই মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে। এর আগে, সকাল ৮টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।
নিহত নারীশ্রমিকের নাম মোসাম্মৎ মনিরা বেগম (৩৫)। তিনি শরীয়তপুর জেলার সখিপুর থানার তালিতাকান্দি গ্রামের রুহুল আমিনের স্ত্রী। তিনি স্থানীয় লিজ কমপ্লেক্স গার্মেন্টসে কাজ করতেন ও পরিবার নিয়ে মহানগরীর তারগাছ এলাকায় রড ফ্যাক্টরি সংলগ্ন হাশেমের বাড়িতে ভাড়া থাকতেন।পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে গাজীপুর মহানগরীর গাছা থানাধীন কুনিয়া তারগাছ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন ওই নারী। সেসময় গাজীপুর সিটি কর্পোরেশনের একটি ময়লার গাড়ি ওই নারীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় শ্রমিক নিহতের খবর ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকরা উত্তেজিত হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেমে আসেন। পরে তারা মহাসড়ক অবরোধ করে অর্ধশতাধিক গাড়ি ভাঙচুর করেন। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪ ঘণ্টা পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম বলেন, দুর্ঘটনায় এক নারীশ্রমিক মৃত্যুর ঘটনায় বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে রাখে এবং গাড়ি ভাঙচুর করে। পরে তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। এখন মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com