1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদে নৌ-যাত্রায় নিরাপত্তা নিশ্চিতে মোংলায় কোস্ট গার্ডের বিশেষ টহল নাটোরের সিংড়ায় পথচারী ও শ্রমজীবীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ‎খতিব ও মুয়াজ্জিনদের সম্মানে কুমারখালীতে বিশেষ ঈদ উপহার বিতরণ পিরোজপুরে প্রযুক্তিনির্ভর সহিংসতা প্রতিরোধে প্রেস ব্রিফিং হরিপুরে ইউএনও’র কক্ষে নথিপত্র ছিনতাই উপজেলা প্রশাসনের হৃৎপিণ্ডে আঘাত জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও । পাইকগাছায় জ্বালানী তেলের তীব্র সংকট: ব্লাকে বেশি দামে বিক্রির অভিযোগ খুচরা ব্যবসায়ীদের বিরুদ্ধে পশুর নদীসহ সুন্দরবন সংলগ্ন নদ-নদীর জীবন্ত সত্তা ফিরিয়ে আনতে হবে-প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম কেন্দুয়া উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান : বিএনপির কেন্দ্রীয় কার্যক্রমমের অংশ হিসেবে বাগীশিক পদুয়া ইউনিয়ন সংসদ এর বার্ষিক বনভোজন ও মিলনমেলা। নগরকান্দায় নববধূর গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা, স্বামী-শ্বশুর পরিবার পলাতক!

বরিশাল শহরের ব্যস্ততম সড়কে বিদ্যুৎপৃষ্ট হল হনুমান

ইয়াসিন আহমেদ ফাহিম
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ২০০ বার পড়া হয়েছে

বরিশাল শহরের ব্যস্ততম এলাকা গীর্জা মহল্লায় ঘুরে বেড়ানো একটি  হনুমান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে কাতরাচ্ছিলো। আজ ২৭ ডিসেম্বর বুধবার সকালে  এই ঘটনাটি শহরের পথচারীদের নজরে আসলে সঙ্গে সঙ্গে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন তারা। কল পেয়ে অল্প সময়ের মধ্যে উদ্ধারের জন্য ছুটে এসে প্রাথমিক চিকিৎসা দেন বরিশাল এনিম্যাল কেয়ার টিমের প্রতিষ্ঠাতা সৈয়দ রিমেল।

এরপর আহত হনুমানটিকে বরিশাল সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রদীপ কুমার বিশ্বাসের তত্ত্বাবধানে ভ্রাম্যমাণ ভেটেরিনারির গাড়ি তুলে দেয় কোতয়ালী মডেল থানা পুলিশ। পরে এটিকে নিয়ে যাওয়া হয় বরিশাল সদর উপজেলা পশু হাসপাতালে। এই বিষয়ে হাসপাতালের চিকিৎসক ডা. সুব্রত সিকদার ও শিক্ষানবিশ ডা. অভিজিত মন্ডল দেশ বুলেটিন কে বলেন, আমাদের তত্ত্বাবধানে হনুমানটির চিকিৎসা চলছে। পুরোপুরি সুস্থ হতে আরও এক সপ্তাহ সময় লাগবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com