1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেপ্তার নবাবগঞ্জে কৃষক-কৃষাণীদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত নিয়ামতপুর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের ০১(এক) জন সক্রিয় সদস্য গ্রেফতার প্রসঙ্গে বাকেরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস: নিহত ১, আহত ৩৫ স্বজনহীন অরণ্যে ঈদ: সুন্দরবন পাহারায় ৩শ বনকর্মী পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন কৃষির উন্নয়নে নতুন দিগন্ত: খোকসায় খাল পুন:খনন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী আসাদুজ্জামান পিরোজপুরের ভান্ডারিয়ায় মোল্লার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর কয়রায় উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রূপগঞ্জে পূবেরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের পিঠা উৎসব

মো: মিলন হোসেন ভূইয়া
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৮৪ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূবেরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট ও পূর্বেরগাঁও ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠানে প্রাঙ্গনে দিনব্যাপী এক পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।
গ্রামীন ঐতিহ্যের শতরকমের পিঠার সমন্বয়ে শুরু হয়েছে দিন ব্যাপী পিঠা উৎসব। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে পূবেরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটে আয়োজিত পিঠা উৎসবটি উদ্বোধন করেন পূবেরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মহোদয় জনাব মো: আতিকুল্লাহ । প্রধান অতিথি হিসাবে ছিলেন- অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা নূরুল হক প্রধান।
আরোও উপস্থিত ছিলেন- নূরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো: আরজু মিয়া, নতুন কুড়ি কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষিকা মোসা: নাছিমা খাতুন।
সার্বিক তত্ত্ববধানে ছিলেন মাজহারুল আলম, রাজু আহমেদ , ফিরোজ আহমেদ , বাপ্পি মোল্লা।
উৎসবে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা সহ নতুন কুড়ি কিন্ডার গার্টেন এর শিক্ষক ও শিক্ষিকা অংশ নেন এবং তারা নিজ হাতে তৈরি পিঠা প্রদর্শন ও বিক্রি করেন কম্পিউটার  টেকনোলজি, সিভিল টেকনোলজি, মেকানিক্যাল, ইলেক্ট্রিকাল বিভাগের শিক্ষার্থীরা তাদের নিজস্ব পিঠা প্রস্তুত করেন ও উৎসবে দর্শনার্থীদের মাঝে পরিবেশন করেন।
উৎসবে উল্লেখযোগ্য পিঠার মধ্যে ছিলো- পাটিসাপটা, ম্যারা, ফুল পিঠা, মমো, সবজি পিঠা, ঝিনুক , গুড়ের নাড়ু , ভাপা, তেলের পিঠা, বিবি খানা, সূর্যমূখী, বাদাম,কলস, নকসী, পুলিপিঠা ইত্যাদি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com