1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নন্দীগ্রাম উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সাতক্ষীরা-৪ শ্যামনগর আসনে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক পেলেন ড. মোঃ মনিরুজ্জামান মোংলায় বিদ্যুৎ ও জ্বালানি মহাপরিকল্পনা বাতিলের দাবিতে সমাবেশ মোংলায় পশুর নদীর তীর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জামালপুরের পাঁচ আসনে ৩১ প্রার্থীর প্রতীক বরাদ্দ নওগাঁয় প্রয়াত সাংবাদিক বিশ্বনাথ দাস এর ৫ম তম স্মরণ সভা যশোরে হামিদপুর জানাজাকে কেন্দ্র করে ‘রাজনৈতিক’ প্রচারণা জামায়াতের: ক্ষুব্ধ মুসল্লি ও স্বজনরা ফরিদপুর নগরকান্দায় যৌথবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার! লালমোহনে বাসের ধাক্কায় মাদ্রাসাশিক্ষার্থী হতাহত নয় জন শহীদ শরিফ ওসমান হাদির রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঘূর্ণিঝড় মিধিলির আঘাতে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

আক্তার, কালকিনি উপজেলা প্রতিনিধি, মাদারীপুর।
  • প্রকাশের সময় : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ৩৪৭ বার পড়া হয়েছে

কালকিনিতে ঘূর্ণিঝড় মিধিলির আঘাতে নিহতের পরিবারকে উপজেলা প্রশাসনের আর্থিক সহায়তা প্রদান।

মাদারীপুরের কালকিনিতে ঘূর্ণিঝড় মিধিলির আঘাতে নিহতের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ হতে নগদ বিশ হাজার টাকা ও এক বস্তা চাল সহায়তা দেয়া হয়েছে। আজনবার দুপুরে কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের পশ্চিম আলীপুরে নিহতের পরিবারের সদস্যদের কাছে এ সহায়তা হস্তান্তর করা হয়।

উপজেলা প্রশাসন ও পরিবার সুত্রে জানা যায়, গতকাল শুক্রবার বিকেলে ঘূর্ণিঝড় মিধিলির আঘাত হানলে ঘরে উপর একটি রেন্ট্রি গাছ পরে যায়। ঘরে ঘুমিয়ে থাকা শাহানাজ বেগম চাপা পরে এবং স্থায়ীরা উদ্ধার পর তিনি নিহিত হয়। সে কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের পশ্চিম আলীপুর গ্রামের সোবাহান মৃধার স্ত্রী। পরে আজ শনিবার নিহতের পরিবারের সদস্যদের কাছে নগদ বিশ হাজার টাকা ও এক বস্তা চাল সহায়তা হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে কালকিনি উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ বলেন, গতকালের ঘূর্ণিঝড়ে নিহতের পরিবারকে প্রশাসনের পক্ষ হতে নগদ বিশ হাজার টাকা ও এক বস্তা চাল সহায়তা করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, কালকিনি উপজেলা সহকারী কমিশনার(ভূমি) কায়েছুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের তনু চন্দ্রকর, পূর্ব এনায়েতনগর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য মোঃ দাদন সরদার সহ অন্যান্যরা।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com