1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
চীন-পাকিস্তান সীমান্তে শক্তি বাড়াতে শতাধিক রাফাল কিনছে ভারত বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ জিয়ানগরে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার খুলনা জেলা পরিষদের উদ্যোগে ৩০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে সাইকেল বিতরণ ‎ঈদযাত্রায় গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২৩; চার লেনের দাবি জোরালো দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর তিন দফায় হামলা, অন্তঃস্বত্ত্বা নারীসহ ১১ জন আহত ধামইরহাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ছেলে নিহত আহত বাবা যুক্তরাষ্ট্রের সঙ্গে আবার যুদ্ধ অনিবার্য হতে পারে: ইরানি কর্মকর্তা সাংবাদিক কাজী সোহাগকে প্রাণনাশের হুমকির ঘটনায় ডিআরইউ’র গভীর উদ্বেগ কু-সংস্কারের পর্দা সরিয়ে ভন্ড ফকিরের মুখোশ উন্মোচন

র‌্যাবের হাতে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ-
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৯৮ বার পড়া হয়েছে

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের তেঘরিয়া এলাকা থেকে ৪ হাজার ৪৭৫ পিচ ইয়াবাসহ মো. জুলহাস তালুকদার(৫১) ও নাসরীন আক্তার ইতি(৩১) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

গ্রেফতারকৃত মো. জুলহাস তালুকদার মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বাঘড়া এলাকার মৃত সোরহাব তালুকদারের ছেলে, বর্তমান ঠিকানা- ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের কদমতলী এবং নাসরীন আক্তার ইতি ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর এলাকার মো. সোহেল রানার স্ত্রী, বর্তমান ঠিকানা- মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বালুরচর।

র‌্যাব সূত্রে জানা যায়, বুধবার আনুমানিক বিকেল পৌনে ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন তেঘরিয়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে মো. জুলহাস তালুকদার ও নাসরীন আক্তার ইতি নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। পরে তাদের কাছ থেকে আনুমানিক ৪ হাজার ৪৭৫ পিচ ইয়াবা ট্যাবলেট (যার মূল্য১৩ লক্ষ ৪২ হাজার ৫শত টাকা) এবং ২টি মোবাইল ফোন ও নগদ ৭শত টাকা উদ্ধার করে র‌্যাব।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com