1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
নন্দীগ্রাম উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সাতক্ষীরা-৪ শ্যামনগর আসনে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক পেলেন ড. মোঃ মনিরুজ্জামান মোংলায় বিদ্যুৎ ও জ্বালানি মহাপরিকল্পনা বাতিলের দাবিতে সমাবেশ মোংলায় পশুর নদীর তীর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার জামালপুরের পাঁচ আসনে ৩১ প্রার্থীর প্রতীক বরাদ্দ নওগাঁয় প্রয়াত সাংবাদিক বিশ্বনাথ দাস এর ৫ম তম স্মরণ সভা যশোরে হামিদপুর জানাজাকে কেন্দ্র করে ‘রাজনৈতিক’ প্রচারণা জামায়াতের: ক্ষুব্ধ মুসল্লি ও স্বজনরা ফরিদপুর নগরকান্দায় যৌথবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার! লালমোহনে বাসের ধাক্কায় মাদ্রাসাশিক্ষার্থী হতাহত নয় জন শহীদ শরিফ ওসমান হাদির রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

লালমনিরহাটে ট্রাক্টরের ধাক্কায় একজন নিহত

মোঃ সেলিম মিয়া, লালমনিরহাট জেলা প্রতিনিধি,
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ৩০৯ বার পড়া হয়েছে

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার সুকানদিঘী বাজারে ট্রাক্টরের ধাক্কায় আব্দুল জব্বার(৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।বুধবার (২৯ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার সুকানদিঘী বাজারে এ দুর্ঘটনা ঘটে।

আব্দুল জব্বার চলবলা ইউনিয়নের তেঁতুলিয়া এলাকার মৃত গমরদ্দির ছেলে স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সুকানদিঘী বাজারে আসছিলেন আব্দুল জব্বার। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর ধাক্কা দেয়। ট্রাক্টরের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com