1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিগত ফ্যাসিস্ট সরকারের ব্যর্থতায় দেশ অনেকটা পিছিয়ে আছে: স্বাস্থ্যমন্ত্রী আইনের শাসনই শেষ কথা নয়, অপরাধ দমনে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে: প্রধানমন্ত্রী কাল থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নেবে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৫ মাদারীপুরে বিজ্ঞান মেলা উদ্বোধন করলেন এমপি জাহান্দার জীবননগরে ঘুমন্ত অবস্থায় গৃহবধূকে কুপিয়ে হত্যা প্রবাসী রাজনে বিরুদ্ধে মামলা খুলনা বিএনএসবি হাসপাতাল ( চক্ষু হাসপাতাল) ট্রাস্টি বোর্ডের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন গৌরনদীতে ‘দারসুল কুরআন সুন্নাহ্ ফাউন্ডেশন’ আত্মপ্রকাশ: দ্বীনের দাওয়াত ঘরে ঘরে পৌঁছানোর প্রত্যয় নেত্রকোনায় উৎসব মুখর পরিবেশে মেছুয়া বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন

লেটব্লাইটে আক্রান্ত আলুর গাছ, প্রকোপ কমাতে খরচ বাড়ছে কৃষকের 

জাকারিয়া আল ফয়সাল,
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ২৮৮ বার পড়া হয়েছে
ঘন কুয়াশা আর তীব্র শীতে বগুড়ায় আলুর খেতে লেটব্লাইট রোগ ছড়িয়ে পড়ছে। এতে আলুর গাছের পাতাগুলো কুকড়ে মরে যাচ্ছে। ক্ষতির হাত থেকে রক্ষা পেতে ওষুধের আশ্রয় নিতে হচ্চে জেলার কৃষকদের। ফলে আলু চাষে খরচ বাড়ছে তেমনি উৎপাদন ঘাটতি নিয়ে শঙ্কায় পড়েছেন তারা।বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, বগুড়ায় এবার ৫৫ হাজার ২৬০ হেক্টর জমিতে আলুর চাষ হয়েছে। যেখান থেকে ১৩ লাখ ২০ হাজার ৪৭৫ মেট্রিক টন আলু উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। গত মৌসুমে জেলায় আলুর আবাদ হয়েছিল ৫৩ হাজার ২১৫ হেক্টর। আর উৎপাদন হয় ১২ লাখ ২৪ হাজার মেট্রিক টন। আলু উৎপাদনের ক্ষেত্রে উদ্বৃত্ত জেলা ধরা হয় বগুড়াকে।

কৃষি কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, আলুর জন্য শীত উত্তম আবহাওয়া। কিন্তু ঘন কুয়াশা ও তাপমাত্রা কম-বেশী হলে ছত্রাকজাতীয় রোগ লেটব্লাইটের আক্রমণ ঘটে। মূলত এটা ছাড়া আলুর আর তেমন কোনো রোগ দেখা যায় না। সাধারণত, কুয়াশার সময় আলু চাষে সপ্তাহে একবার ছত্রাকনাশক ছিটাতে হয়।কৃষকরা জানান, লেটব্লাইট হলে প্রথমে আলু গাছের পাতা কুকড়ে যায়। ধীরে ধীরে গাঢ় সবুজ বর্ণ ধারণ করে। তারপর কোনো ওষুধই আর বাঁচাতে পারে না আলুর গাছ।

গেল মৌসুমে সারাদেশে আলুর দাম নিয়ে বড় ধরনের কারসাজি হয়। এখনও আলুর বাজার উচ্চমূল্য পর্যায়ে রয়েছে। বাজার অস্থিতিশীল হওয়ার পর আবাদ করতে গিয়ে চাষিদের অধিকমূল্যে বীজ ক্রয় করতে গিয়ে হিমশিম খেতে হয়। এমন পরিস্থিতিতে লেটব্লাইট রোগে যদি আলুর চাষে বড় ধরনের ক্ষতি হয় তবে তা উৎপাদন লক্ষ্যমাত্রায় আঘাত হানতে পারে। পাশাপাশি কৃষক পর্যায়ে আলুর দাম বৃদ্ধি পাবে।আলু চাষে ইতোমধ্যে বীজ, সারসহ প্রতি বিঘায় প্রায় ৪০ হাজার টাকা খরচ হয়েছে বলে জানান শিবগঞ্জ উপজেলার সুলতানপুর নয়াপাড়ার আজমল হোসেন। এখন এই রোগ দেখা দেওয়ায় বাড়তি খরচের ঝামেলায় পড়েছেন তিনি।এই কৃষক বলেন, গত কয়েক দিনের শৈত প্রবাহে আলুর গাছে লেটব্লাইট রোগ দেখা দিয়েছে। এর মধ্যে আলু গাছে পচন ধরেছে। গাছের বয়স ৪০ থেকে ৪৫ দিন, তবুও ওষুধ স্প্রে করেও কোনো ফল পাওয়া যাচ্ছে না। গাছ মরে গেলে আমাদেরকে বড় অংকের লোকসান গুনতে হবে।

একই শঙ্কায় আছেন ওই গ্রামের আরেক আলু চাষি দুলাল মিয়া। তিনি প্রশ্ন বলেন, সেচ-শ্রমিকের খরচ বেড়েছে। ওষুধের দামও বাড়তি। এতো খরচের পর এবার আলু থেকে আয় আসবে কী? গতবার আমরা কৃষকরা ১০ থেকে ১২ টাকায় বিক্রি করেছিলাম আলু্। এবার সেই দামে আলু দেওয়ার মতো অবস্থা নেই।লেটব্লাইট রোগ দেখা দিয়েছে কাহালু উপজেলার আলুর অনেক জমিতে। রোগটি থেকে রক্ষা পেতে ছত্রাকনাশক ওষুধ প্রয়োগ করছেন উপজেলা এরুল গ্রামের বাসিন্দা জাহিদুল ইসলাম। তিনি আড়াই বিঘা জমিতে স্টিক জাতের আলুর আবাদ করেছেন। কিন্তু ঘন কুয়াশার কারণে খেতের আলুর গাছে একটু করে পাতা পচা ধরেছে।

জাহিদুল ইসলাম জানান, আলুর খেতে ছত্রাকনাশক ওষুধের পেছনে বেশি খরচ করতে হয়। জমি ভেদে তিন থেকে পাঁচ বার এই ওষুধ দিয়ে থাকে কৃষকরা। আমার জমিতে আলু তোলার আগ পর্যন্ত তিন হাজার টাকার মতো খরচ হয়। এবার এটি ৯ থেকে ১০ হাজার টাকা হতে পারে।শিবগঞ্জ উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা সাইফুর রহমান বলছেন, আলুর লেটব্লাইট রোগ ছত্রাকজাতীয় সংক্রমণ। এ রোগের জন্য আমরা প্রধানত ছত্রাকনাশক ম্যানকোজেন গ্রুপের ওষুধ প্রয়োগের পরামর্শ দিই্। সঠিক সময়ে সঠিক ওষুধ প্রয়োগ করলে ভয়ের কোনো কারণ নেই। তবে আলুর গাছ ৩০ দিন বয়সী হলে এসব ওষুধ বেশি কার্যকর হয়।

তিনি আরও বলেন, এবার ঠাণ্ডা বেশি। মাঠ পর্যায়ে দেখা গেছে যেসব জমিতে ৫ থেকে ৬ বার ছত্রাকনাশক দিতে হতো এবার সেখানে ১০ বার করেও দেওয়া লাগতে পারে। এতে কৃষকের খরচ একটু বেশি হবে বলে ধারণা করা যায়। জেলার সবগুলো উপজেলায় কমবেশি আলুর আবাদ হয়। তবে শিবগঞ্জ, কাহালু, শাজাহানপুর উপজেলায় এই আবাদের পরিমাণ তুলনামূলক বেশি। ঘন কুয়াশায় দেখা দেওয়া লেটব্লাইট রোগ বড় আকারে দেখা দেয়নি। বরং এসব উপজেলার বিভিন্ন এলাকার জমিতে বিক্ষিপ্ত আকারে আলুর গাছ আক্রান্ত হয়েছে। এটি আমাদের জেলার উৎপাদন লক্ষ্যমাত্রায় কোনো ঘাটতি ফেলবে না।

এমন তথ্য দেন বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শষ্য) নাজমুল হক মণ্ডল। তিনি বলেন, তীব্র শীতের জন্য এই রোগের প্রাদুর্ভাব। শীত কমে গেলেই রোগের প্রকোপ কমে আসবে। সব মিলিয়ে জেলায় সর্বোচ্চ ৫০০ হেক্টর জমির আলুর গাছ আক্রান্ত হয়েছে। এজন্য মাঠ পর্যায়ে কর্মকর্তারা নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছেন।

এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com