1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
এজেন্টদের কক্ষে আটকে রাখার অভিযোগ জামায়াত প্রার্থীর সিলমারা ও কেন্দ্র দখলের অভিযোগ রুমিন ফারহানার আমরা সরকার গঠনের ব্যাপারে আশাবাদী, ভোট দিয়ে জামায়াত আমির ভোটকেন্দ্রে জামায়াত কর্মীর ধাক্কায় বিএনপি নেতার মৃত্যু ২৫ বছর পর ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ ফখরুল কন্যার জয়পুরহাট পাঁচবিবির সমসাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে এনসিপি নেতা এড,মাহবুব এর আহবান নির্বাচনের আগমুহূর্তে বাংলাদেশ সরকারের প্রতি জাতিসংঘের বার্তা নাটোরে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন: ৫৬৬ কেন্দ্রে সরঞ্জাম বিতরণ, কঠোর নিরাপত্তায় নির্বাচন যৌথবাহিনীর মহড়ায় সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটে সেনাবাহিনীর অঙ্গীকার, ১২ ফেব্রুয়ারি নির্ভয়ে ভোটের আহ্বান

শিবগঞ্জে ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার

কাজী রাসেল ইমন
  • প্রকাশের সময় : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩২ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। শনিবার দিবাগত রাত ২ টার সময় শিবগঞ্জ উপজেলার কানসাট-ভোলাহাট আঞ্চলিক সড়কের মোবারকপুর ইউনিয়নের দাইপুখুরিয়া ঈদগাহ মাঠ এলাকায় ডাকাতি’র প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফারকৃতরা হলো- শিবগঞ্জ উপজেলা শাহবাজপুর ইউনিয়নের শিয়ালমারা গ্রামের মিজানুর রহমানের ছেলে গোলাম রাব্বানী (২২), একই গ্রামের মোঃ গুদু আলীর ছেলে মিলন (২৫), এবাদুল হকের ছেলে মোঃ সানাউল(১৯), শফিকুল ইসলামের ছেলে পলাশ আলী (১৯), মনিরুল ইসলামের ছেলে মিনহাজ আলী (১৯) ও মোঃ ভুটু আলীর ছেলে মইন হোসেন (১৯)।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাধ জানান, আটককৃত ডাকাতদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। ইতিপূর্বে আরো কয়েকজন ডাকাত সদস্যকে আটক করা হয়েছিল আজ ৬ জনকে আটক করা হয়েছে৷ এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, শিবগঞ্জে “বেড়েই চলেছে ডাকাতির ঘটনা” শীর্ষক শিরোনামে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদের পর নড়েচড়ে বসে শিবগঞ্জ থানা পুলিশ। এরই প্রেক্ষিতে শনিবার দিবাগত রাতে ডাকাত দলের ওই ৬ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com