1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
মুফতি আমীর হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এলএনজি টার্মিনাল বন্ধ, দেশের গ্যাস সরবরাহে বড় ঘাটতি আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী ধামইরহাটে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন সাতক্ষীরার কলারোয়ার পুত্রবধূ তুলি বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনীত বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সমাবেশ অনুষ্ঠিত পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় ২৭ আসামি গ্রেফতার মাদারীপুর শিবচরে তেলবাহী ট্রাক ডাকাতি মামলায় দুইজন গ্রেফতার জ্বালানি পেতে সেচ পাম্প নিয়ে ফিলিং স্টেশনে কৃষকের ভিড় মাদারীপুরে বেকারিকে নিরাপদ খাদ্য আইনে এক লাখ টাকা জরিমানা

শেরপুরে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

ফাহিম মাহাদী
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ৩৩৪ বার পড়া হয়েছে

বগুড়ার শেরপুর উপজেলার ৪ প্রতিষ্ঠানকে ২ লক্ষ ৭০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ২৭ জানুয়ারী শনিবার সন্ধ্যায় শেরপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমন জিহাদীর নের্তৃত্বে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

জানা যায়, দেশের চলমান নিত্য প্রয়োজনীয় পন্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে তৎপর প্রশাসন। এরই ধারাবাহিকতায় শেরপুর উপজেলার কুসুম্বি ইউনিয়নের আলাল এগ্রো ‍ফুড এর ১ লক্ষ টাকা, মোখলেছ এগ্রো ফুড এর ১ লক্ষ টাকা, ভাই ভাই এগ্রো মিল এর ৫০ হাজার টাকা ও শাহ সুলতান এগ্রো মিলের ২০ হাজার টাকা জরিমানা করেন।
এ অভিযানে কম দামে পন্য ক্রয় করে মজুদ রাখে বেশি দামে বিক্রয় করা, অতিরিক্ত মজুদ রাখা, লাইসেন্স না থাকা ও প্লাস্টিক বস্তা রাখার অপরাধে ওই কোম্পানী গুলোকে ২ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, শেরপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রন কর্মকর্তা মামুন এ কাইয়ুম, শেরপুর থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম, খাদ্য পরিদর্শক মো: রকিবুল ইসলাম, ফরিদুল ইসলাম প্রমুখ।
এ ব্যাপারে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমন জিহাদী বলেন, বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলামের নির্দেশে নিত্য প্রয়োজনীয় পন্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে। যাতে কেউ কম দামে পন্য কিনে অতিরিক্তি দামে বিক্রির আশায় মজুদ না করে। এরই ধারাবাহিকতায় অত্যাবশ্যকিয় পন্য মজুদ আইন ১৯৫৬ অনুযায়ী জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com