1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কাঠালিয়ায় ব্রাজিল-আর্জেন্টিনা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের ইরানে ২ হাজারের বেশি বন্দিকে ক্ষমা করলেন সুপ্রিম লিডার ইরান যুদ্ধের প্রভাবে আরও কোটি মানুষ খাদ্য সংকটে পড়তে পারে : জাতিসংঘ পরিচ্ছন্ন পৌরসভা গড়তে কেন্দুয়া প্রশাসনের উদ্যোগ, পাশে বিএনপি নেতৃবৃন্দ ফেসবুক পোস্টের জেরে মামলা, এখন সাংবাদিক পরিচয়ে প্রতিবাদ মানববন্ধন কর্মসূচি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ইয়ুথ প্ল্যান বাংলাদেশের পথসভা ও র‍্যালি অনুষ্ঠিত, চিকিৎসা সেবা নিতে ক্লিনিকে নয়, সরকারি হাসপাতালে আসুন-এমপি ফজলে হুদা বাগেরহাটের শরণখোলায় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৫ দোকান মাদক বিরোধী জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত, যুব সমাজকে সচেতন থাকার আহ্বান

শ্বশুর বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়েছেন জামাই

আনন্দ রায়
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ৩৯৫ বার পড়া হয়েছে

রোববার (২১ জানুয়ারি) দুপুরের দিকে তাদেরকে থানা হেফাজতে রাখার বিষয়টি নিশ্চিত করেন শ্রীপুর থানার উপপরিদর্শক (এস.আই) নাদিম মিয়া। এরআগে গত রাতে তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করে জনতা।

 

আটককৃতরা হলেন, শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ডোয়াইবাড়ি গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে জনি (২৪) ও একই এলাকার আমিনুল ইসলামের ছেলে মাহফুজুর রহমান মাহফুজ (২২)।

 

স্থানীয় সমাজসেবক শেখ মামুন বলেন, “ডোয়াইবাড়ি গ্রামের ইউসুফের বাড়ি পাশের জঙ্গলে বসে গরুর চুরির পরিকল্পনা করছিল আমজাদ আলীর মেয়ের জামাই জনি ও তাঁর চাচাত শ্যালক মাহফুজ। “শ্বশুর বাড়ির গরুটাও নিয়ে রেললাইন পার করে দিতে হবে”-মুঠোফোন অন্য এলাকায় থাকা তুষার নামের একজনের সাথে ওই কথপোকথন চলাকালে পাশের লোকজন শুনে ফেলে। পরে আমজাদের মেয়েকে জিজ্ঞেস করলে বিষয়টি নিশ্চিত হয়ে তাদেরকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়।

 

তিনি আরও বলেন, “গত মাসে আমার গোয়াল ঘর থেকে ২ লাখ টাকা মূল্যের ৩ গরু চুরি হয়। এছাড়াও গত সপ্তাহে ডোয়াইবাড়ি রসুলপুর এলাকার কাইল্লার বাড়ির মুনছুর মিয়ার ঘরে শিকল লাগিয়ে একটি গরু নিয়ে যায়।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান বলেন,” খবর পেয়ে ওই দুই যুবককে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়। তাদেরকে জিজ্ঞেসাবাদ চলছে। তদন্তের পর আইনগত পদক্ষেপ নেওয়া হবে “।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com