1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
  3. infoobayed@gmail.com : infoobayed :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

শ্যামনগরে গ্রাম্য মেলার উদ্বোধন।

মোঃ আরিফুজ্জামান আরিফ
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৭২ বার পড়া হয়েছে
 শ্যামনগর উপজেলায় রবিবার(১৬ ফেব্রুয়ারী) সকালে ভেটখালী এ করিম মাধ্যমিক বিদ্যালয় মাঠে দুই দিন ব্যাপী গ্রাম্য মেলার উদ্বোধন করা হয়।কারিতাস খুলনা অঞ্চল,শ্যামনগরের আয়োজনে বাংলাদেশ ও ভারতের সুন্দরবন অঞ্চলে জলবায়ু প্ররোচিত অভিবাসন ও আধুনিক দাসত্ব প্রকল্পের আওতায় দুই দিন ব্যাপী গ্রাম্য মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রণী খাতুন।
কারিতাস শ্যামনগরের কর্মসূচি কর্মকর্তা ড.শান্তনু রায়ের সভাপতিত্বে  নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ, মানব পাচার প্রতিরোধ ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টি বিষয়ক গ্রাম্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হুমায়ুন কবীর, ভেটখালী এ করিম হাই স্কুলের প্রধান শিক্ষক গাজী নজরুল ইসলাম, পাতড়াখোলা আরশাদ আলী হাই স্কুলের প্রধান শিক্ষক নুরুল হক, রমজাননগর ইউপির প্রশাসনিক কর্মকর্তা আবু হেনা প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কারিতাস শ্যামনগরের কর্মকর্তা মি.এন্ড্রিকো মন্ডল, মি.সুজন সেন প্রমুখ। গ্রাম্য মেলায় সরকারি ও বেসরকারী প্রতিষ্ঠানের অংশ গ্রহণে ১৭টি স্টল ছিল।
ছবি- শ্যামনগরে গ্রাম্য মেলার উদ্বোধন করছেন ইউএনও মোছা রণী খাতুন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com