1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
জীববৈচিত্র্য সংরক্ষণে যুবদের সম্পৃক্ত করতে শ্যামনগরে চার দিনব্যাপী প্রশিক্ষণ ও কর্মশালা শিবচরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তৎপর পুলিশ কয়রায় সৌদির রাজকীয় উপহার: ৬৪ এতিমখানায় পৌঁছালো বাদশাহর পাঠানো খেজুর ধামইরহাটে ৩ হাজারের অধিক মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ মণিরামপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালমনিরহাট পাটগ্রামে ট্রাকচাপায় একই পরিবারের শিশুসহ নিহত ৩ ওজন ও পরিমান কম থাকায় মোংলায় বিস্কট কারখানা ও ঘোষ ডেয়ারি মালিককে জরিমানা দুর্গাপুর ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে জৈনপুর এক্সপ্রেস বাস রাস্তার পাশে, অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো নাটোর শহরে সন্ত্রাসী হামলা: বাবা নিহত, ছেলের অবস্থা আশঙ্কাজনক আমিরাবাদে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে টিউবওয়েল ও ঢেউটিন বিতরণ

শ্রীনগর আশ্রয়ণ প্রকল্পের অনেক ঘরে থাকেন না বাসিন্দারা

শ্রীনগর (মুন্সিগঞ্জ ) প্রতিনিধিঃ-
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৮৯ বার পড়া হয়েছে

মুন্সিগঞ্জ শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড ছত্রভোগ গ্রামে গৃহ-হীনদের বসবাসের জন নির্মীত আশ্রয়ন প্রকল্প( ব্যারাক) ৭০ টি গৃহ-হীন পরিবারের জন্য বরাদ্দ কৃত ঘরে বসবাস করছেন না অনেকেই।

সরজমিনে দেখা যায়, ২নং ঘর সেলিনার নামে বরাদ্দ কিন্তু তার বসবাস ঢাকায়। ৮নং ঘরটি মমতাজ বেগমের তার বসবাসও ঢাকায়। ৯নং ঘরের বরাদ্দ নুরজাহানের নামে বরাদ্দ অন্য দিকে তার নানী দখলে নিয়েছেন ১০ নং ঘরটি। ১৬ নং ঘরের মালিক হাবিবুল্লাহর বসবাস মুন্সিগঞ্জ সদরে। ২২নং ঘর নাজমার নামে হলেও সেখানে বসবাস করেন ইয়ুছুব নামের একজন। ৩৯ নং ঘরে রয়েছেন একজন ব্যাচেলর। ৪১ নং ঘরের বসবাসকারী চুন্নু কথিত সমিতি করে ব্যারাকের মানুষের টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যাওয়ায় ঘরটি মানুষ শুন্য হয়ে আছে। ৪৩ নং ঘরের রিপন এখানে বাস করেন না। ৫২ নং ঘরে থাকছেন না কেউ। ৬১ নং ঘর লুৎফর মুন্সীর নামে কিন্ত সেখানে বসবাস করেন সানজিদা নামক এক ভাড়াটিয়া। ৬৮ নং ঘরে কেহ থাকেন না। আশ্রায়ন প্রকল্পের কমিউনিটি রুমের বারান্দায় পালন করা হচ্ছে ছাগল।

আশ্রায়ন প্রকল্প ( ব্যারাকের) বিষয়ে বাঘড়া ভূমি অফিসের তহশিলদার প্রিয়াংকা রানী বিশ্বাসের সাথে কথা বলার জন্য তাহার অফিসে গেলে তাকে পাওয়া নি। তিনি এসিল্যান্ড অফিসে আছেন। একাধিক বার মূঠো ফোনে কল দিলেও তিনি ফোন রিসিভ করেন নি।

এ ব্যপারে শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার( ভূমি) এর  সাথে যোগাযোগ করলে তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা গ্রহন করবো।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com