1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে অজ্ঞাত নারীর মরদেহ, তদন্তে উঠে এলো হ/ত্যা/র আলামত পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠির নলছিটিতে কিস্তির ঋণের চাপ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৩৬ লক্ষ টাকার জাটকা জব্দ টেকনাফে র‍্যাবের ওপর হামলা, আহত ৯ ‎কুমারখালী প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহের ভালুকায় ২ নং মেদুয়ারী ইউনিয়নে সরকারি চাল বরাদ্দের অনিয়ম আসন্ন বকশীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াতের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট মাওলানা ইলিয়াস হোসাইন! জামালপুরে স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে ধ*র্ষণ, ৩ জনের মৃ*ত্যুদণ্ড! ফরিদপুরে ৪ হাজার ই*য়া*বাসহ দুই মা-দক কার*বারি গ্রে*ফ*তার!

শ্রীলঙ্কা সিরিজে সাকিবের ছুটি চাওয়া নিয়ে যা বললেন পাপন

ওমর ফারুক
  • প্রকাশের সময় : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১০ বার পড়া হয়েছে
বিপিএলের ফাইনালের দিন বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। পূর্ণাঙ্গ সফরে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডের পাশাপাশি দুটি টেস্ট ম্যাচও খেলবে দুই দল। সিরিজের কোনো ম্যাচ হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে না।তবে এসব ছাপিয়ে আবার আলোচনায় সাকিব আল হাসান। টাইগারদের সব ফরম্যাটের এই অধিনায়ককে টি-টোয়েন্টি সিরিজে পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে। গুঞ্জন উঠেছে, সাকিব নাকি ছুটি চেয়েছেন।
আজ মঙ্গলবার বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনকে দেখতে তার বাসায় গিয়েছিলেন বিসিবি সভাপতি ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। সেখানে তার কাছে জানতে চাওয়া হয়েছিল সাকিবের ছুটি চাওয়ার বিষয়টি নিয়ে। জবাবে পাপন বলেন, ‘আমি এরকম কোনো কথা শুনিনি।’ এরপর জোর দিয়ে আবারও বললেন, ‘এরকম কোনো কথাই শুনিনি।’
চোখ নিয়ে মাস খানেক ধরে বেশ ভুগছেন সাকিব আল হাসান। একাধিক দেশে ডাক্তার দেখিয়েও কিছুতেই যেন কিছু হচ্ছিল না। চোখের সমস্যার প্রভাব পড়ছিল তার খেলাতেও। বিপিএলের চলতি আসরে ব্যাট হাতে রান পাচ্ছিলেন না।
মাঠের বিবর্ণ পারফরম্যান্সের সময়টাতে গেল কিছুদিন মিরপুর কিংবা সিলেট যেখানেই খেলা হয়েছে দুয়োধ্বনিও শুনতে হয়েছে। এর মধ্যেই আজ রানে ফেরার আভাস মিলল তারকা এই অলরাউন্ডারের ব্যাটে। দুর্দান্ত ঢাকার বিপক্ষে মাঠে নেমে আজ ৩৪ রানের ইনিংস খেলেছেন তিনি।
উল্লেখ্য, লঙ্কানদের আসন্ন সফর শুরু হবে টি-টোয়েন্টি দিয়ে। আগামী ৪, ৬ ও ৯ মার্চ যথাক্রমে তিনটি টি-টোয়েন্টি হবে সিলেটে। এরপর তিনটি ওয়ানডে খেলতে দু’দল চট্টগ্রামে উড়াল দেবে। ৫০ ওভারের ম্যাচগুলো হবে যথাক্রমে ১৩, ১৫ ও ১৮ মার্চ।
শেষদিকে টেস্ট ফরম্যাটের ম্যাচগুলো ভাগ করে অনুষ্ঠিত হবে সিলেট ও চট্টগ্রামে। ২২-২৬ মার্চ প্রথম টেস্ট হবে সিলেটে। এরপর ৩০ মার্চ থেকে ৩ এপ্রিল দ্বিতীয় টেস্ট চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে গড়াবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com