বকশীগঞ্জে নদে ডুবে ১১ বছরের শিশুর মৃত্যু

 

জামালপুরের বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে ডুবে সাথী আক্তার (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের ভাটি কলকিহারা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাথী আক্তার ওই গ্রামের জাকিরুল ইসলাম ও জুলেখা বেগমের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে সাথী তার ফুফু জুমুরী বেগমের সঙ্গে বাড়ির পশ্চিমে ব্রহ্মপুত্র নদে কাপড় ধুতে যায়।

এ সময় সাথী নদীর পানিতে ডুব দিলে দীর্ঘক্ষণ ভেসে না ওঠায় তার ফুফু চিৎকার শুরু করেন। পরে স্থানীয় লোকজন নদীতে খোঁজাখুঁজি করে বেলা ১২টার দিকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top