1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগাতিপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন মাগুরার শ্রীপুরে জেলা প্রশাসকের বিভিন্ন দপ্তর ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন টানা ১৭ দিনের ছুটি পাচ্ছে পবিপ্রবির শিক্ষার্থীরা পেঁয়াজের অধিক ফলনেও কৃষকের লাভ নেই উৎপাদন খরচই উঠছে না ঝিনাইদহে বরগুনা পরীরখাল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে টয়লেটের ময়লা ফেলার অভিযোগ ইরানের মিসাইল হামলায় সখীপুরের সৌদি প্রবাসীর মৃত্যু ‎গৌরনদীতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ‎গৌরনদীতে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে গভীর রাতে ছিনতাই, পিস্তল ও অস্ত্র ফেলে পালাল দুর্বৃত্তরা ‎হাসপাতাল পরিষ্কার অভিযানে এমপি আফজাল হোসেন: ‘নীট অ্যান্ড ক্লিন কুমারখালী’ গড়ার আশ্বাস

সড়ক দুর্ঘটনায় সুনামগঞ্জের এক যুবকের মৃত্যু

মোঃ শাকিল খান, কলাপাড়া উপজেলা প্রতিনিধি, পটুয়াখালী
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ৩৯১ বার পড়া হয়েছে
পটুয়াখালীর কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় ফখরুল ইসলাম (২০) নামে এক পথচারী যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ নভেম্বর) বেলা ১১ টার দিকে শেখ কামাল সেতুর উপর মাঝ পয়েন্ট বরাবর এ ঘটনাটি ঘটে।
নিহতের সাথে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) থেকে জানা গেছে তার নাম ফখরুল ইসলাম। তিনি সুনামগঞ্জ জেলার ছাতক থানার খায়েরগাঁও, আকুপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম আজির উদ্দিন এবং মায়ের নাম ঝরনা বেগম।
দূর্ঘটনার বিষয়ে নিশ্চিত ভাবে কেউ জানাতে পারেনি। তবে উদ্ধার কারী পথচারীরা জানান, নিহত ফকরুল শেখ কামাল সেতুর উপর ছিল। এসম ঢাকা গামী হানিফ পরিবহনের ঢাকা মেট্রো-ব ১৫-৬৪২৯ নম্বরের গাড়িটির সাথে ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন। পথচারীরা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে এর কিছুক্ষণ পরেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ জানান, নিহতের পকেট থাকা জাতীয় পরিচয় থেকে তার পরিচয় পাওয়া গেছে। তবে তিনি সেতুতে কিভাবে দুর্ঘটনা কবলিত হলেন তা নিশ্চিত করে জানা যায়নি। তার পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা চলছে। মরদেহ মর্গে প্রেরণ করা হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com