1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠাপুকুরে উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ঈশ্বরদী প্রেসক্লাবের বিরুদ্ধে আবারও ষড়যন্ত্রের অভিযোগ নন্দীগ্রামে এসএসসি ও সমমান পরীক্ষার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে ডিবির অভিযানে তিন নারী ১৭ পিস ইয়াবাসহ আটক ভাঙ্গুড়ায় এমআর টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত নিখোঁজের একদিন পর ইটভাটার পুকুরে ভেসে উঠেছে কিশোরীর মরদেহ স্বাধীনতা পদক গ্রহণ করলেন হানিফ সংকেত মুঘল সম্রাট বাবরের সঙ্গে প্রধানমন্ত্রীর তুলনা করলেন স্বাস্থ্যমন্ত্রী জেলে কার্ডে অনিয়ম ও ভুয়া সাংবাদিকতার প্রতিবাদে লক্ষ্মীপুরে জেলেদের মানববন্ধন সাতক্ষীরায় মোজাহেরের তেলের পাম্পে তীব্র জ্বালানি সংকট, ভোগান্তিতে বাস মালিক ও যাত্রীরা

সরকারি এডওয়ার্ড কলেজে একাদশ শ্রেণির ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

মেহেদী হাসান
  • প্রকাশের সময় : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ২৪৩ বার পড়া হয়েছে

সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে  ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ। কলেজ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও কলেজের কর্মকর্তা-কর্মচারীদের প্রাণবন্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল আউয়াল মিয়া।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোহাঃ আব্দুল খালেক এবং শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মোঃ নৎফর রহমান।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল আউয়াল মিয়া স্যার ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের চেতনার প্রসঙ্গ তুলে শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ এবং সচেতন নাগরিক হওয়ার আহ্বান জানান। তিনি বলেন,
“দেশকে এগিয়ে নিতে হলে আমাদের শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ে সীমাবদ্ধ থাকলেই চলবে না, বরং ইতিহাস, সমাজ ও দেশের বর্তমান প্রেক্ষাপট সম্পর্কে সচেতন হতে হবে।”
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, “তোমরাই ভবিষ্যতের বাংলাদেশ। নিজের লক্ষ্যে অবিচল থেকে নিজেকে দক্ষ ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।”
অনুষ্ঠানে একাদশ শ্রেণির অংশগ্রহণকারী মেধাবী  শিক্ষার্থীদেরও পুরস্কৃত করা হয়।
শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মোঃ নৎফর রহমান তার বক্তব্যে বলেন, “এই কলেজ শুধু শিক্ষা নয়, নৈতিকতা ও মূল্যবোধের চর্চারও এক অনন্য প্রতিষ্ঠান। আমাদের শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম ও মানবিক চেতনার বিকাশ ঘটাতে হবে।”
উপস্থিত সকল অভিভাবক বলেন এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে অনুপ্রেরণা জোগায় এবং তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে। সরকারি এডওয়ার্ড কলেজের এই উদ্যোগ ভবিষ্যতেও শিক্ষার্থীদের সার্বিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com