জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার পৌরসভার সাতপোয়া এলাকায় সরিষাবাড়ী থানা পুলিশের একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে ইয়াবা ব্যবসায় সাথে জড়িত তিন জনকে ইয়াবাসহ হাতে নাতে গ্রেফতার করে।
জানা যায়, সরিষাবাড়ী উপজেলার পৌরসভাস্থ সাতপোয়া এলাকায় আজ ০২/০৩/২০২৪ ইং সরিষাবাড়ী থানা পুলিশের একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে( ১)মোঃ জীবন মাহমুদ পিতা- মোঃ জাফর হোসাইন সাং- দেওলা থানা – টাংগাইল সদর।। (২) মোঃনাইমুর রহমান চান্ত(২২) পিতা – মোঃ কোরবান আলী(৩) মোঃ হৃদয় মিয়া(২৬) পিতা- মোঃ বাবর আলী সর্বসাং- রায়দের পাড়া থানা- সরিষাবাড়ী জেলাঃ জামালপুর। ৩৫ (পয়ত্রিশ) পিস ইয়াবা মুল্য ১০৫০০ টাকা, ইয়াবা ক্রয়- বিক্রয় কাজে ব্যবহৃত একটি টিভিএস মেট্রো১০০ সিসি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন এবং ইয়াবা বিক্রয়ের নগদ ১০৫০০ টাকাসহ গ্রেফতার করে, তাদের বিরুদ্ধে মাধকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করে, জামালপুর জেল হাজতে প্রেরণ করে সরিষাবাড়ী থানা পুলিশ।