1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরীপুরে বাদলেস এর আয়োজনে নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত মোংলায় বিএনপি প্রার্থীর বিরুদ্ধে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন নির্বাচন থেকে সড়ে দাড়াঁলেন মানিকগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ড. রফিকুল ইসলাম বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা, ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা কুড়িগ্রামে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের ব্যাপক প্রস্তুতি ঈশ্বরদীতে দাঁড়িপাল্লার স্মরণকালের বিশাল শোডাউন ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ করা দুরভিসন্ধিমূলক, এই নির্দেশনা প্রত্যাহার করতেই হবে- পীর সাহেব চরমোনাই সংখ্যালঘুদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানালো কে? অন্তর্বর্তী সরকারের ‘গৌরবগাঁথা’ ফাঁস করলেন রোবায়েত ফেরদৌস মেলান্দহে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে জামালপুরে যৌথবাহিনীর মহড়া

সাতক্ষীরা কালীগঞ্জে মায়ের দেওয়া বিষে ২ সন্তানের মৃত্যু হলেও মা হাসপাতালে মৃত্যু শয্যায়

মোঃ মহাসিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

পারিবারিক কলহের জের ধরে স্বামী দোকানে থাকার সুযোগে রত্না খাতুন (৩২ ) নামে ১ গৃহবধূ নিজে সহ ২ সন্তানকে বিষপান পান করিয়ে আত্মহত্যা করতে যেয়ে ২ সন্তান মারা গেলেও মা এখন হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে । ঘটনাটি ঘটেছে বুধবার (২৯ জানুয়ারি )বেলা ১ টার সময় সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামে। নিহত শিশুটির ২ টির নাম ৫ বছরের মাহির এবং ৯ মাসের আরিয়ান । প্রতিবেশীরা খবর পেয়ে ৩ জনকে দ্রুত শ্যামনগর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক ২ শিশুর আগেই মৃত্যু হয়েছে বলে জানান। তবে গৃহবধূ রত্না খাতুনকে ওয়াশ করে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গৃহবধু রত্নার স্বামী কালিকাপুর গ্রামের ঔষধের দোকানদার শেখ মাহমুদ হোসেন জানান প্রতিদিনের ন্যায় সে কালিকাপুর হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন তার ঔষধের দোকানে চলে যায় । এই সুযোগে তার স্ত্রীর দু, সন্তানকে নিয়ে আত্মহত্যা করবে বলে প্রথমে দুই সন্তানকে বিষ খাওয়াইয়া নিজে পান করে । বিষয়টি স্থানীয়রা জানালে দ্রুত বাড়ি এসে সবাইকে দ্রুত শ্যামনগর হাসপাতালে নিলে দু,জনকে ডাক্তার মৃত ঘোষণা করেন । পরে তার স্ত্রীর অবস্থা বেগতিক দেখে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্স যোগে নিয়ে ভর্তি করা হয় ।তবে কি কারনে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে সে বিষয়ে তার কিছু জানা নাই বলে জানায় । তবে এলাকাবাসীর ধারণা পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটতে পারে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com