1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতদিয়ায় গরু চোরচক্রের ফাঁদ ফাঁস রূপগঞ্জের সাংবাদিকদের সঙ্গে বিএনপির মনোনীত প্রার্থীর মতবিনিময় সভা মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে ট্রাক ও পিকআপ সংঘর্ষ, ডোবায় পড়ল দুই বাহন হবিগঞ্জে ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে ৮ আওয়ামী লীগ নেতা-কর্মী গ্রেফতার কিশোরগঞ্জ-৩ আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির শাপলা কলি নিয়ে লড়বেন শেখ খায়রুল কবির জামালপুরে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও স্বচ্ছতা-জবাবদিহিতা বৃদ্ধিতে গণশুনানী সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ বানারীপাড়ায় বিজয় দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত আনিস আলমগীরের শর্তহীন মুক্তি ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে অপসারণের আল্টিমেটাম নতুনধারা বাংলাদেশ কলম ও তুলির ছোঁয়ায় বিজয়ের সুচনা, কয়রায় চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা

সাবরেজিস্ট্রার না থাকায় দলিল নিবন্ধনে ভোগান্তি।

আব্দুর রাজ্জাক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ২২১ বার পড়া হয়েছে
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় সাবরেজিস্ট্রার না থাকায় ভোগান্তির শিকার হচ্ছেন জমির ক্রেতা ও বিক্রেতারা। সপ্তাহে দুই দিন অফিস চলায় সরকার হারাচ্ছে মোটা অঙ্কের রাজস্ব। অন্যদিকে উপজেলার সাবেক সাব রেজিস্ট্রার অভিজিত কর দায়িত্বপ্রাপ্ত থাকা অবস্থায় দুই শতাধিক দলিলে তার স্বাক্ষর না থাকায় দলিল ডেলিভারি দিতে পারছে না সাব রেজিস্ট্রার অফিস। এতে চরম বিপাকে পড়েছেন ক্রেতারা।

জানা গেছে, সাব রেজিস্ট্রার অভিজিত করের বদলিজনিত কারণে পদ শূন্য থাকায় জমি রেজিস্ট্রি বন্ধ হয়ে যায়। পরে শিবালয় উপজেলার সাবরেজিস্ট্রার আশিষ কুমার সরকারকে এই অফিসের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়। তিনি সপ্তাহে দুই দিন অফিস করেন। ফলে দলিল রেজিস্ট্রি নিয়ে জটিলতা সৃষ্টি হয়।উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা সেবাপ্রার্থীরা জানান, সপ্তাহে এক দিন জমি রেজিস্ট্রি হয়, এতে জমির ক্রেতা ও বিক্রেতারা অনেকে জমি বেচাকেনার আগ্রহ হারিয়ে ফেলেছেন।

দলিল গ্রহীতারা জানান, তারা এক বছর আগে দলিল করেছেন। দলিল আনার জন্য সাবরেজিস্ট্রার অফিসে গেলে বলা হয়, তৎকালীন সাবরেজিস্ট্রার দলিলে স্বাক্ষর না করে অন্য জেলায় বদলি হয়েছেন। তিনি এক দিন এসে দলিলে স্বাক্ষর করলে দলিল ডেলিভারি দেওয়া হবে। এ বিষয়ে দলিল লেখকরা জানিয়েছেন, সপ্তাহে এক দিন জমি রেজিস্ট্রি করতে গেলে নানা ভোগান্তির শিকার হতে হয়। ব্যাংক ড্রাফট, জমির কাগজপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র জোগাড় করতেই বেলা শেষ হয়ে যায়। ঐদিন কোনো কারণে জমির দলিল না হলে, পরের সপ্তাহের জন্য অপেক্ষা করতে হয়। এ কারণে জমির মালিকরা জমি বেচাকেনায় আগ্রহ হারিয়ে ফেলছেন। ফলে সরকার মোটা অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। পাশাপাশি দলিল লেখকরাও বেকার হয়ে পড়ছেন।উপজেলা দলিল লেখক সমিতির আহ্বায়ক ও সাটুরিয়া সাবরেজিস্ট্রার অফিসের দলিল লেখক যথাক্রমে মো. সিরাজুল ইসলাম ও তোফাজ্জল হোসেন জানান, দীর্ঘদিন থেকে সাটুরিয়া উপজেলা সাবরেজিস্ট্রি অফিসে স্থায়ী কোনো সাবরেজিস্ট্রার নেই। ফলে জমি বেচাকেনায় হয়রানির শিকার হচ্ছে সাধারণ জনগণ। কর্মহীন হয়ে পড়েছে অনেক দলিল লেখক।

এ ব্যাপারে মানিকগঞ্জ জেলা রেজিস্ট্রার মো. জাহিদ হোসেন বলেন, বদলিজনিত কারণে পদ শূন্য থাকায় এই সমস্যা হচ্ছে। কিছুদিনের মধ্যেই উপজেলায় শূন্য পদের সাবরেজিস্ট্রার যোগদান করবেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com