1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গাইবান্ধা-১ আসনে ফলাফল বাতিল ও পুনরায় ভোটের দাবি বিএনপি বগুড়ার গাবতলীতে সাইফুল ইসলাম (৪০) নামে এক ট্রাকমালিককে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নির্বাচন পরবর্তী সহিংসতার প্রতিবাদে নবনির্বাচিত এমপির সংবাদ সম্মেলন নবীগঞ্জ–বাহুবলে সিমি কিবরিয়ার উত্থান, রেজা কিবরিয়ার বিজয়ে দৃশ্যমান প্রভাব প্রধাম উপদেষ্টা মুসলিম উম্মাহের বাণী সাংবাদিক সংস্থা কর্তৃক (সাওপ) চূরি মাদারীপুর নেত্তিত্ব নতুন মুখ ফুলবাড়ী২৯ বিজিবি কর্তৃক ১,৪৪,৯০০/- টাকা যৌন উত্তেজক সিরাপ ও ভারতীয় ইস্কফ সিরাপ আটক নওগাঁ-১ আসনের কেন্দ্রে ভোট কেলেঙ্কারি? ভোটারের চেয়ে ৮৩৬ ভোট বেশি দেখানোর অভিযোগ টাঙ্গাইল-৬ আসনএমপি হিসেবে নয় নিবার্চনি এলাকায় সেবক হিসেবে কাজ করতে চাই নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে বাসে তল্লাশি,আটক ইয়াবাসহ ৩ মাদক কারবারি

সিরাজগঞ্জের কাজিপুর পৌরসভার ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা

মোঃ একরামুল হক
  • প্রকাশের সময় : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ৯৫৭ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের কাজিপুর পৌরসভার ২০২৪-২০২৫ অর্থ বছরে ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে । বাজেটে বিশুদ্ধ পানি সরবরাহ, পৌর মার্কেট নির্মাণ , ড্রেন নির্মাণ, পর্যাপ্ত আলোর বাবস্থা, রাস্তাঘাট উন্নয়ন এর প্রতি বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে । (২ জুলাই, ২০২৪ ইং মঙ্গলবার) দুপুর ১২ টায় কাজিপুর পৌরসভার পৌর ভবনে আয়োজিত বাজেট সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।

সভায় আগামী ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা করেন পৌর মেয়র আঃ হান্নান তালুকদার । বাজেট সভায় প্রধান অতিথি বলেন, শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার । বর্তমান সরকার মানুষের সুখ ও সমৃদ্ধির জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ করে আসছে । আমার পিতা মরহুম মোহাম্মদ নাসিম এর প্রচেষ্টায় পৌরসভা প্রতিষ্ঠিত হয়েছে । পৌর বাসীর সুযোগ সুবিধা এ বাজেটে প্রতিফলিত হবে আমার বিশ্বাস । ভবিষ্যতে পৌর বাসীর উন্নয়নে আমার সহযোগিতা সব সময় থাকবে ।

পৌর কমিশনার মোঃ সোহেল এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী , আওয়ামিলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন মাস্টার। এ সময় আরও উপস্থিত ছিলেন পৌরসভার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, পৌর আওয়ামিলীগ সভাপতি জি,এম তালুকদার, পৌর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজু তালুকদার, যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলাম, পৌর সভার সকল কমিশনার গন ও পৌরবাসীর একাংশ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com