1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কাঠালিয়ায় ব্রাজিল-আর্জেন্টিনা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের ইরানে ২ হাজারের বেশি বন্দিকে ক্ষমা করলেন সুপ্রিম লিডার ইরান যুদ্ধের প্রভাবে আরও কোটি মানুষ খাদ্য সংকটে পড়তে পারে : জাতিসংঘ পরিচ্ছন্ন পৌরসভা গড়তে কেন্দুয়া প্রশাসনের উদ্যোগ, পাশে বিএনপি নেতৃবৃন্দ ফেসবুক পোস্টের জেরে মামলা, এখন সাংবাদিক পরিচয়ে প্রতিবাদ মানববন্ধন কর্মসূচি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ইয়ুথ প্ল্যান বাংলাদেশের পথসভা ও র‍্যালি অনুষ্ঠিত, চিকিৎসা সেবা নিতে ক্লিনিকে নয়, সরকারি হাসপাতালে আসুন-এমপি ফজলে হুদা বাগেরহাটের শরণখোলায় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৫ দোকান মাদক বিরোধী জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত, যুব সমাজকে সচেতন থাকার আহ্বান

সিরাজগঞ্জে এক পরিবারের তিনজনকে কুপিয়ে হত্যা

জয়ন্ত কুমার
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ২৪০ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সদরে বারোয়ারি বটতলা মহল্লার নিজ বাড়িতে একই পরিবারের তিনজনকে জবাই ও কুপিয়ে খুন করা হয়েছে। নিহতরা হলেন কালীচরণ সরকারের স্ত্রী স্বর্ণা রানী সরকার(৪২), ছোট ছেলে বিকাশ সরকার (২৮) ও মেয়ে তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী পারমিতা সরকার তুষি (১৫)।  নিহত স্বর্ণা রানী সরকারের বড় ছেলে প্রকাশ সরকার তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। পুলিশ জানায়, হত্যাকারীরা পরিকল্পিতভাবে গোপনে তাদেরকে হত্যা করে ফ্ল্যাটে তালা লাগিয়ে দিয়ে যায়। আত্মীয়-স্বজনেরা দুইদিন যাবত তাদের খোঁজ না পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ সোমবার দিবাগত রাত তিনটার দিকে তালা ভেঙে মেঝেতে ও বিছানায় তাদের লাশ দেখতে পায়।

তাড়াশ থানার ওসি (তদন্ত) মোহাম্মদ নূরে আলম বলেন,  স্বজনেরা জানায়, তাদেরকে গত দুইদিন ধরে না পেয়ে স্বজনেরা মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে ব্যর্থ হয়। পরবর্তীতে বাসায় গিয়ে বাইরে থেকে তালা ঝোলানো দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙে ঘরে ঢুকে দেখতে পায় তাদেরকে জবাই ও কুপিয়ে হত্যা করা হয়েছে। স্বজনদের ধারণা রবিবারের রাত থেকে সোমবার দিনের কোন এক সময়ে  এই হত্যাকাণ্ড  ঘটিছে। এ সংবাদ লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com