1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেপ্তার নবাবগঞ্জে কৃষক-কৃষাণীদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত নিয়ামতপুর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের ০১(এক) জন সক্রিয় সদস্য গ্রেফতার প্রসঙ্গে বাকেরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস: নিহত ১, আহত ৩৫ স্বজনহীন অরণ্যে ঈদ: সুন্দরবন পাহারায় ৩শ বনকর্মী পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন কৃষির উন্নয়নে নতুন দিগন্ত: খোকসায় খাল পুন:খনন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী আসাদুজ্জামান পিরোজপুরের ভান্ডারিয়ায় মোল্লার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর কয়রায় উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সোনামসজিদ স্থলবন্দর ভোটের জন্য তিন দিন বন্ধ

মোঃ গোলাম জাকারিয়া
  • প্রকাশের সময় : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরে  বুধবার থেকে তিন দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়াও আগামী বৃহস্পতিবার ভোটগ্রহণের দিন যাত্রী পারাপার বন্ধ থাকবে।
মঙ্গলবার সকালে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান।
তিনি জানান, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে সোনামসজিদ স্থলবন্দরের সকল কার্যক্রম। এছাড়া ১৩ ফেব্রুয়ারি শুক্রবার সাপ্তাহিক ছুটি হওয়ায় সবমিলিয়ে বন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি ৩ দিন বন্ধ থাকবে। আগামী ১৪ ফেব্রুয়ারি শনিবার থেকে আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম চালু হবে।
সোনামসজিদ স্থলবন্দর কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুযায়ী, নির্বাচনের জন্য দুই দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন বন্ধ থাকবে শুধু ভোটের দিন ভোর ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত। এছাড়া, অন্যান্য দিনে পূর্বের মতোই পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত চালু থাকবে।
এ তথ্য নিশ্চিত করেছেন সোনামসজিদ ইমিগ্রেশনের উপ-পরিদর্শক (এসআই) জামিরুল ইসলাম।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com