1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালকিনিতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত বাজারে বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ জিয়াউর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যানের ভাই শাহরিয়ার পর্নোগ্রাফি আইনে গ্রেফতার কয়রায় লবণের আগ্রাসন রুখতে বসতি ও কৃষিজমি বাঁচাতে নীতি সংলাপ বাগাতিপাড়ায় দুর্বৃত্তদের আগুনে কৃষকের ধানের পালা পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৩০ হাজার টাকা শেরপুর নকলায় কম্বল ও হুইলচেয়ার বিতরণ কাউখালীতে শতাধিক কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ধর্মপাশায় বোরো ফসলরক্ষা বাঁধ বাস্তবায়ন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত। পবিপ্রবিতে ইস্পাহানি প্রেজেন্টস ইপিএল-২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত কাঠালিয়ায় সদ্য যোগদানকৃত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়

সোনারগাঁয়ে রাজউকের অভিযানে ৩ লাখ টাকা জরিমানা

ইকরা মল্লিক অনাবিল
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ২০৮ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউকের অভিযানে চার প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেলে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষেও রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন হাওলাদার এ অভিযান পরিচালনা করেন।
অভিযাকালে উপস্থিত ছিলেন- রাজউকের জোন অথরাইজড অফিসার এফ আর আশিক আহমেদ, ইমারত পরিদর্শক মো. মনিরুজ্জামান। এ সময় সোনারগাঁ থানা পুলিশসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য অভিযানে সহযোগিতা করেন।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনির হোসেন হাওলাদার জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় ভবনের প্রয়োজনীয় নথি দেখাতে না পারায় নির্মাণাধীন প্রিন্সিপাল শপিং মলকে এক লাখ টাকা, আইয়ুব প্লাজাকে এক লাখ টাকা করা হয়। এছাড়াও আগুন নির্বাপক ব্যবস্থা ও সঠিক কাগজ পত্র না থাকায় শিকদার ডাইন রেস্টুরন্টকে ৫০ হাজার ও প্রেসিডেন্ট রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা কওে অভিযানিক দল।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com