1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বাজেটে সবার জন্য ই-হেলথ কার্ড, গঠন হবে জাতীয় অ্যাম্বুলেন্স পুল বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া শুক্রবার, আজ সন্ধ্যায় মিছিল করবে জামায়াত মাগুরার শ্রীপুর সরকারি কলেজের ১৮ শিক্ষক-কর্মচারীকে বিদায় সংবর্ধনা ‎ওসি তারিক হাসান রাসেলের নেতৃত্বে গৌরনদীতে আইন-শৃঙ্খলার উন্নতি, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স পিরোজপুরে কালি মন্দিরে প্রতিমা ভাঙচুর ও অগ্নিসংযোগ: প্রধান আসামি গ্রেপ্তার মানসিক আঘাত ও কর্মব্যস্ততার কারণ দেখিয়ে রাবি ছাত্র-উপদেষ্টার পদত্যাগ গঙ্গাচড়ায় ইউএনওর উপস্থিতিতে হট্টগোল, একদিন পর থানায় সাধারণ ডায়েরি আইন-শৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি নিয়ে নবাবগঞ্জে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত কামালপুর সীমান্তে বিএসএফের কথিত পুশইনের শিকার বৃদ্ধ বাংলাদেশি নাগরিক, ২৪ ঘণ্টা পর উদ্ধার করে থানায় হস্তান্তর বিজিবির মাগুরার শালিখার হাজরাহাটিতে উৎসবমুখর পরিবেশে বিপুল উৎসাহে মতুয়া সম্মেলন অনুষ্ঠিত

স্বামীর আঘাতে স্ত্রীর মৃত্যু

সুমন চন্দ্র রায় 
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ২২১ বার পড়া হয়েছে
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় স্বামীর আঘাতে স্ত্রীর মৃত্যু হয়েছে।  শনিবার (১৩ জানুয়ারি) কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের বান্দেরকুরা গ্রামে এই ঘটনা ঘটে।
ঘাতক স্বামীর নাম আব্দুল লতিফ (৩৭)। তিনি বান্দেরকুড়া এলাকার আব্দুল মালেকের ছেলে। নিহত গৃহবধূর নাম রত্না বেগম (৩২)। তিনি একই উপজেলার বৈরাতি গ্রামের জহুরুল ইসলামের মেয়ে ও আব্দুল লতিফের স্ত্রী।
পুলিশ জানায়, পারিবারিক কলহ ও যৌতুকের জন্য  রত্না বেগমকে মারধর করেন তার  স্বামী। এতে রত্না বেগম অসুস্থ হয়ে গেলে স্থানীয় চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয়। পরে রাত আনুমানিক ১২টার দিকে মারা যায় রত্না। খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে এবং ঘাতক স্বামী আব্দুল লতিফকে আটক করা হয়।
কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক কলহ এবং যৌতুক দাবিতে স্বামীর আঘাতে মারা গেছে রত্না বেগম। খবর পেয়ে পুলিশ স্বামী আবদুল লতিফকে আটক করে। এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com