1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে অজ্ঞাত নারীর মরদেহ, তদন্তে উঠে এলো হ/ত্যা/র আলামত পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠির নলছিটিতে কিস্তির ঋণের চাপ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৩৬ লক্ষ টাকার জাটকা জব্দ টেকনাফে র‍্যাবের ওপর হামলা, আহত ৯ ‎কুমারখালী প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহের ভালুকায় ২ নং মেদুয়ারী ইউনিয়নে সরকারি চাল বরাদ্দের অনিয়ম আসন্ন বকশীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াতের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট মাওলানা ইলিয়াস হোসাইন! জামালপুরে স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে ধ*র্ষণ, ৩ জনের মৃ*ত্যুদণ্ড! ফরিদপুরে ৪ হাজার ই*য়া*বাসহ দুই মা-দক কার*বারি গ্রে*ফ*তার!

সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ৭

এম,এ,মান্নান
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ১৬৯ বার পড়া হয়েছে

নওগাঁর নিয়ামতপুরে স্টিয়ারিং (ভটভটি) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে পড়ে ২ গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭ জন। সোমবার (৮ জুলাই) বেলা ১টার দিকে নিয়ামতপুর-টিএলবি বোডে শাংশৈল নামক স্থানে এ ঘটনা ঘটে।

সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত ও আহতদের উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।নিহতরা হলেন- নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের চৌরাপাড়া গ্রামের তরিকুল ইসলামের ছেলে শামীম (৩৮) ও একই ইউনিয়নের দামপুরা গ্রামের মনছের আলীর ছেলে শরিফুল ইসলাম (৫২)।

আহতরা হলেন- উপজেলার রসুলপুর ইউনিয়নের দামপুরা রাজবংশীপাড়ার আজিজুর রহমানের ছেলে তারেক (২৩), তারই ভাই সিজান (১৮), বেলাল হাজির ছেলে মতিউর রহমান, জমশেদ আলীর ছেলে এনামুল হক, ফজলুল হকের ছেলে মোস্তফা।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের দামপুরা থেকে ছাতড়া গরুর হাটে গরু ক্রয়ের উদ্দেশ্যে যাওয়ার পথে একটি স্টিয়ারিং (ভুটভুটি) নিয়ামতপুর-টিএলবি বোডে শাংশৈল হাটের কয়েকশ গজ উত্তরে একটি কালভার্টের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে পড়ে গলে ঘটনাস্থলে শরিফুল ইসলাম ও নিয়ামতপুর হাসপাতালে শামীম নামে আরেকজন মারা যান।

৭ জনকে গুরুতর আহত অবস্থায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।বিষয়টি নিশ্চিত করে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ আল মাহমুদ বলেন, সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com