1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মিঠাপুকুরে ভেজাল গুড় কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: একজনকে জেল ও ৩ লাখ টাকা জরিমানা আম্ফানে ক্ষতিগ্রস্ত দুটি ব্রিজ স্বেচ্ছাশ্রমে নির্মাণ, মঠবাড়িয়ায় ১৫ হাজার মানুষের দুর্ভোগ লাঘব পিরোজপুরে ২২টি হারানো মোবাইল ও বিকাশ প্রতারণার টাকা উদ্ধার লেবুখালী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা যাদব কুমার দও’র অপসারণের দাবি নেত্রকোণায় জেলা প্রশাসক ইমামগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত জাজিরায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান, ৪৫টি ককটেলসহ দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ৩ বাংলাদেশ পল্লী ফেডারেশন কর্তৃক গণভোট সম্পর্কীত উঠান বৈঠক অনুষ্ঠিত ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি রোধে যৌথ পাহারা জোরদার জাতীয় শিক্ষা সপ্তাহে ড. তরু শিবগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত রূপগঞ্জে সেনাবাহিনীর যৌথ অভিযানে দণ্ডপ্রাপ্ত তিন অপরাধী গ্রেফতার ডাকাতি, অপহরণ ও মাদক মামলার আসামি; অস্ত্র ও মোবাইল উদ্ধার

হত্যার মামলায় যুবকের কারাদণ্ড

উজ্জ্বল মাহমুদ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ১৬২ বার পড়া হয়েছে

কুষ্টিয়ায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে এসএম ইমরান নাজির (১৬) নামে এক কিশোরকে হত্যার দায়ে ইমন ওরফে ঝুনু (২৩) নামের এক ব্যক্তিকে ১০ বছরের কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক হাবিবুর বাশার আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষনা করেন। রায় ঘোষনার পর আসামীকে জেলা কারাগারে প্রেরণ করেন পুলিশ।

সাজাপ্রাপ্ত ইমন কুষ্টিয়া সদর উপজেলার জগত গবরপাড়া গ্রামের মোঃ শাহাদত। হোসেনের ছেলে। মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালে ০২ মার্চ বিকালের দিকে জগতি মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ক্রিকেট খেলা করতে যায় নিহত এসএম ইমরান নাজির সহ অনেকে।ক্রিকেট খেলাকে কেন্দ্র করে এসএম ইমরান নাজির সাথে অভিযুক্ত ইমন ওরফে ঝুনুর কথাকাটাকাটি হয়। এরই একপর্যায়ে অভিযুক্ত ইমন ওরফে ঝুনুর ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মক ভাবে জখম হয় নাজির। পরবর্তীতে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। এ ঘটনায় নিহতের পিতা হিটু শেখ বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্তকারী কর্মকর্তা এস আই ওবাইদুর রহমান তদন্তের শেষ করে ২০১৬ সালের ১৪ জানুয়ারী আদালতে ছয়জন অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে চার্জসীট দাখিল করেন। দীর্ঘদিন। ধরে সাক্ষ্য প্রমাণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com