1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
যৌথবাহিনীর মহড়ায় সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটে সেনাবাহিনীর অঙ্গীকার, ১২ ফেব্রুয়ারি নির্ভয়ে ভোটের আহ্বান সোনামসজিদ স্থলবন্দর ভোটের জন্য তিন দিন বন্ধ কুড়িগ্রাম-২ আসনে ‘ঝুঁকিপূর্ণ’ ভোটকেন্দ্রের তালিকা দিয়ে প্রশাসনের কাছে ব্যবস্থা চাইলেন ধানের শীষ প্রার্থী ফরিদপুরের ভাঙ্গায় নড়াইল এক্সপ্রেস উল্টে নিহত ২, আহত অন্তত ২০! রায়পুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই সাংবাদিক সোহেল চৌধুরীর পিতা আসাদুজ্জামান খান চৌধুরী আর নেই নন্দীগ্রামে নারীর মরদেহ উদ্ধার চারঘাট উপজেলার রামচন্দ্রপুর এলাকায় বিএনপি কর্মীকে কুপিয়েছে দুর্বৃত্তরা গণভোট প্রতীক না থাকায় নিরক্ষর ব্যক্তিগণ ভোট প্রদানে অস্বীকৃতি বরগুনায় ভোটের প্রস্তুতি সম্পন্ন: কেন্দ্রে যাচ্ছে ব্যালট, ৫১ কেন্দ্র ঝুঁকিপূর্ণ চিহ্নিত

হেল্প লাইন -৯৯৯ এর সহায়তায় পাইকগাছায় ধর্ষণের হাত থেকে রক্ষা পেল দু কলেজ ছাত্রী,থানায় মামলা আটক- ৩

মোঃ আনোয়ারুল ইসলাম
  • প্রকাশের সময় : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ২২৪ বার পড়া হয়েছে
খুলনার পাইকগাছায় ৯৯৯ নম্বরে কল করে থানা পুলিশের তড়িৎ পদক্ষেপে  ধর্ষণের হাত থেকে রক্ষা পেয়েছে দুই কলেজ পড়ুয়া ছাত্রী। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে  ৩ জনকে আটক ও ভিকটিমদের উদ্ধার  করেছে।  শনিবার আদালতের মাধ্যমে জিজ্ঞাসাবাদ শেষে ভিকটিমদের  পিতা মাতার জিম্মায় দেয়া হয়েছে বলে জানা গেছে।
পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার নির্মাধীন কৃষি কলেজের মহিলা হোষ্টেলের ৪তলা ভবন থেকে মেয়ে দুটিকে উদ্ধার ও ৩ জন পুরুষকে আটক করে পুলিশ। খুলনা বয়রা সরকারি মহিলা কলেজের ২ ছাত্রী বৃহস্পতিবার পাইকগাছায় বেড়াতে আসে। শুক্রবার সন্ধ্যার দিকে  ৪ টি ছেলের সাথে  পরিচয় হয় তাদের। এ পরিচয়ে তারা মেয়ে দুটিকে নির্মাণাধীন কৃষি কলেজের মহিলা হোষ্টেলে থাকার ব্যবস্থা করে সংশ্লিষ্ট নৈশ প্রহরীর মাধ্যমে। শুক্রবার রাত ১২ টার পরে ওই চার বন্ধু যায় হোষ্টেলে। নানা ছলাকলা অবলম্বনে তাদেরকে ধর্ষণের চেষ্টা করে। অবস্থা বে-গতিক দেখে এসময় তারা ৯৯৯ নম্বরে কল করে সাহায্য চায়।
হেল্প লাইন ৯৯৯ এ সংবাদ পেয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ দ্রত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ৩ জনকে আটক,ভিকটিমদের উদ্ধার করে থানায় নিয়ে আসেন। একজন পালিয়ে যায়। আটককৃতরা হলো কয়রা উপজেলার ইব্রাহিম মোড়লের ছেলে আল আমিন মোড়ল(২৫),রামপাল উপজেলার  বাগেরহাট উত্তর বাশতলা গ্রামের মজিদ শেখের ছেলে রুবেল শেখ (২৫), কলেজের নৈশ প্রহরী ও অশাশুনি উপজেলার নাকতাড়া গ্রামের শামছুর রহমানের ছেলে নুর মোহম্মদ(৪৮), ও রামপালের সোনাতুনিয়া আব্দুল হাই ছেলে জাহিদ শেখ(২২) (পলাতক)। একজন মেয়ের পিতা বাদী হয়ে ৪ জনের নামে থানায় মামলা করেছেন বলে পাইকগাছা থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com