1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
মুফতি আমীর হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এলএনজি টার্মিনাল বন্ধ, দেশের গ্যাস সরবরাহে বড় ঘাটতি আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী ধামইরহাটে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন সাতক্ষীরার কলারোয়ার পুত্রবধূ তুলি বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনীত বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সমাবেশ অনুষ্ঠিত পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় ২৭ আসামি গ্রেফতার মাদারীপুর শিবচরে তেলবাহী ট্রাক ডাকাতি মামলায় দুইজন গ্রেফতার জ্বালানি পেতে সেচ পাম্প নিয়ে ফিলিং স্টেশনে কৃষকের ভিড় মাদারীপুরে বেকারিকে নিরাপদ খাদ্য আইনে এক লাখ টাকা জরিমানা

১২৭ পিরোজপুর ১ আসনে চলছে প্রতিযোগিতা মূলক নির্বাচনী লড়াই

মো: রুবেল খান
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ৪৩৬ বার পড়া হয়েছে
আগামিকাল ৭ই জানুয়ারী রোজ রবিবার সারা বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সাংসদ নির্বাচন। এই দ্বাদশ জাতীয় সাংসদ নির্বাচনকে কেন্দ্র করে ১২৭ পিরোজপুর ১ আসনে চলছে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি আলহাজ্ব এ কে এ এম আউয়াল, বনাম, আওয়ামীলীগের দলীয় প্রার্থী মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের, এক প্রতিযোগিতা মূলক সংসদ নির্বাচন। এই আসনে ইতিমধ্যেই স্বতন্ত্র প্রার্থীর এক কর্মীকে খুন হতে হয়েছে, এবং অর্ধশতাধিক কর্মীকে কুপিয়ে যখম ও আহত করেছে নৌকার প্রার্থী মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের সর্মথকেরা। তাই পিরোজপুর ১ আসনটি নির্বাচনের দিন খুবই ঝুকিপূর্ণ হতে পারে বলে জানিয়েছেন এলাকা বাসি।তবে পিরোজপুর নির্বাচন কমিশন ইতিমধ্যেই পিরোজপুরের সর্বস্তরের জনগন কে আশ্বাস দিয়ে জানিয়েছেন, আপনারা সবাই ভোট কেন্দ্রে যাবেন ভোট দিবেন, আপনাদের নিরাপত্তা দেওয়ার জন্য, র‍্যব,পুলিশ,বাংলাদেশ সেনাবাহিনী, ও বি জি বি, মাঠে থাকবে,তিনি আর ও বলেন, যদি কোন কেন্দ্রে জাল ভোট অথবা ভোট নিয়ে কোন অনিয়ম দেখা দিলে ওই সেন্টারের ভোট গ্রহন স্থগিত করা হবে। এবং কোন প্রিজাইডিং অফিসার বা কোন প্রসাসনের সদস্য যদি কোন প্রার্থীর হয়ে অ নিয়ম করে তার প্রমান পাওয়া গেলে সাথে সাথে তাকে চাকুরিচুত্য করা হবে বলে তিনি, জানিয়েছেন।
সবার মনে একটাই ভাবনা, দ্বাদশ জাতীয় সাংসদ নির্বাচনে কে হবে ১২৭ পিরোজপুর ১ আসনের, অবিভাবক,বিভিন্ন জন সাধারনের সাথে কথা বলে জানা যায় নির্বাচনি মাঠে, পিরোজ পর
 জেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি ৭১ এর রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা  সাবেক ২বারের সংসদ সদস্য জননেতা আলহাজ্ব এ কে এ এম আউয়ালের (ঈগল) প্রতীকের বিজয় হবে ইনশাআল্লাহ।
এদিকে পিরোজপুর জেলা বি এন পি এই দ্বাদশ জাতীয় সাংসদ নির্বাচন বয়কট করে ঘরে ঘরে নির্বাচন বাতিলের লিফলেট বিতরন করেছেন।
এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com