1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
  3. infoobayed@gmail.com : infoobayed :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

২৩ দিন পর বুধবার খুলছে ঘুমধুম সীমান্তের পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয়

মোঃ নূরূল আমীন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩২ বার পড়া হয়েছে
টানা ২৩ দিন বন্ধ থাকার পর আগামী বুধবার থেকে বান্দরবানের নাইক্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সাময়িক বন্ধ থাকা পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সোমবার সন্ধ্যায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় আগামী ২৮শে ফেব্রুয়ারি বুধবার থেকে বন্ধ থাকা ৫ টি প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হচ্ছে।
মিয়ানমারের অভ্যন্তরীণ সাংঘাতপূর্ণ  পরিস্থিতির কারণে ঘুমধুম ইউনিয়নের সীমান্তে এলাকায় নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় গত ২৯ শে জানুয়ারি থেকে প্রাথমিক বিদ্যালয়গুলো ছুটি দেওয়া হয়েছিল। পরের দিন থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত খোলা থাকলেও শিক্ষার্তী আসতে দেখা যায়নি । সীমান্তের ওপার থেকে ছোটা মর্টারশেলের আঘাতে গত ৪ ফেব্রুয়ারি ১ বাংলাদেশী নারীসহ দুইজন নিহত হন। এরপরে ঘুমধুম সীমান্তের দুটি বিদ্যালয় কে আশ্রয় কেন্দ্রে ঘোষণা করে প্রশাসন।
দুজন নিহত হওয়ার পরে ৫ ফেব্রুয়ারি থেকে ঘুমধুম ইউনিয়নের বাইশপাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাজাবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয,  তুম্র সরকারি প্রাথমিক বিদ্যালয় ,পশ্চিম কুল সরকারি প্রাথমিক বিদ্যালয়  ও দক্ষিণ ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ । বান্দরবান জেলা প্রশাসক শাহা মুজাহেদ উদ্দিন  জানিয়েছেন, বিদ্যালয়গুলোতে আগামী বুধবার থেকে নিয়মিত ক্লাস চলবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com