1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ১০টি ছাগলের মৃত্যু মোংলায়

মোঃ মেহেদী হাসান
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে
মোংলার চাঁদপাই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কালিকাবাড়ি এলাকার দিনমজুর মো. শহিদুল হাওলাদারের বসতঘরে বুধবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘরের আসবাবপত্রসহ ১০টি গবাদিপশু (ছাগল) আগুনে পুড়ে মারা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করে রাতের কোনো এক সময় বসতঘরে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় ঘরের ভেতরে থাকা আসবাবপত্র ও গবাদিপশু সরিয়ে নেওয়ার সুযোগ না পেয়ে সবকিছু আগুনে পুড়ে যায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় মোংলা ফায়ার সার্ভিসের একটি দল। তবে দীর্ঘ সময় চেষ্টা চালিয়েও আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ফলে বসতঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে যায় এবং মুহূর্তেই শেষ হয়ে যায় একটি সাজানো-গোছানো স্বপ্নের বাড়ি।
ক্ষতিগ্রস্ত পরিবারটি বর্তমানে মানবেতর জীবনযাপন করছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com