আমতলীতে প্লাস্টিক-পলিথিন বর্জ্য পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

পরিবেশ সুরক্ষা ও পরিচ্ছন্নতা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বরগুনার আমতলীতে প্লাস্টিক ও পলিথিন বর্জ্য পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ সুরক্ষা ও পরিচ্ছন্নতা সচেতনতার জন্য আমতলী মফিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সকল ছাত্র ছাত্রী ও শিক্ষক কর্মচারীগণ অংশগ্রহণ করেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) আমতলী মফিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ পরিচ্ছন্নতা সচেতনতামূলক ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন।
ক্যাম্পেইনের মূল প্রতিপাদ্য ছিল—“পলিথিন ও প্লাস্টিক বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা করি, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর গ্রাম গড়ি।” এ সময় অংশগ্রহণকারীরা হাতে গ্লাভস পরে বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্লাস্টিক ও পলিথিন বর্জ্য সংগ্রহ করেন।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, পরিবেশ দূষণ রোধে যত্রতত্র পলিথিন ও প্লাস্টিক ফেলা বন্ধ করতে হবে। পাশাপাশি বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলা, বর্জ্য পৃথকীকরণ এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, এনএসএসসহ সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

কাজিপুরে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা, প্রতিটি মণ্ডপে আইপি ক্যামেরা স্থাপনের নির্দেশ

সিরাজগঞ্জের কাজিপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে উদযাপনের

কাজিপুরে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা, প্রতিটি মণ্ডপে আইপি ক্যামেরা স্থাপনের নির্দেশ

সিরাজগঞ্জের কাজিপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে উদযাপনের

Scroll to Top