1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেপ্তার নবাবগঞ্জে কৃষক-কৃষাণীদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত নিয়ামতপুর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের ০১(এক) জন সক্রিয় সদস্য গ্রেফতার প্রসঙ্গে বাকেরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস: নিহত ১, আহত ৩৫ স্বজনহীন অরণ্যে ঈদ: সুন্দরবন পাহারায় ৩শ বনকর্মী পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন কৃষির উন্নয়নে নতুন দিগন্ত: খোকসায় খাল পুন:খনন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী আসাদুজ্জামান পিরোজপুরের ভান্ডারিয়ায় মোল্লার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর কয়রায় উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আশুলিয়ায় অনৈতিক কার্যক্রমের বিরুদ্ধে পুলিশের অভিযান, ৮ জন গ্রেফতার

উজ্জ্বল মজুমদার
  • প্রকাশের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

আশুলিয়া থানা এলাকায় অনৈতিক কার্যক্রমের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে আশুলিয়া থানা পুলিশ। সম্প্রতি এক চৌকশ পুলিশি টিম আশুলিয়া থানা এলাকায় মুন আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে ৮ জনকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উক্ত এলাকায় অনৈতিক কার্যক্রম চালানো হচ্ছিলো—এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানে গ্রেফতারকৃতরা হলেন—

১। মোঃ আক্কাছ মিয়া ওরফে আলম (৪৮), পিতা- মোঃ হোসেন, সাং- গিলাছলা, থানা- ফেঞ্চুগঞ্জ, জেলা- সিলেট।

২। মেহেদী হাসান অভি (২৫), পিতা- খলিলুর রহমান, সাং- তারাবুনিয়া, থানা- মির্জাগঞ্জ, জেলা- পটুয়াখালী।

৩। মোঃ নাজমুল হাসান জিসান (২৪), পিতা- মীর সাইদুর লিটন, সাং- সরকারপাড়া, থানা- গাজীপুর সদর, জেলা- গাজীপুর।

৪। মোঃ আবুল হোসেন (৪১), পিতা- জিন্নাত বেপারী, সাং- কাশাত বাংলাবাজার, থানা- ঘিওর, জেলা- মানিকগঞ্জ।

৫। মোঃ সুমন (২৫), পিতা- হামিদ, সাং- গাওআইল, থানা- ধামরাই, জেলা- ঢাকা।

৬। মোঃ জুলহাস (৩০), পিতা- নুর হোসেন, সাং- গাওআইল, থানা- ধামরাই, জেলা- ঢাকা।

৭। রাজমনি (১৯), পিতা- রাজু ইসলাম, সাং- গুচ্ছগ্রাম, থানা- আটোয়ারী, জেলা- পঞ্চগড়।

৮। সুমি আক্তার (২২), পিতা- শফিক, সাং- সেতাবগঞ্জ, থানা- বজাগঞ্জ, জেলা- দিনাজপুর।

অভিযান শেষে গ্রেফতারকৃতদের থানায় নিয়ে আসা হয় এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে আশুলিয়া থানার দায়িত্বশীল কর্মকর্তা জানান, “অবৈধ ও অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের কার্যক্রম কোনোভাবেই বরদাস্ত করা হবে না।”

স্থানীয় সচেতন মহল পুলিশের এ ধরনের কার্যক্রমকে স্বাগত জানিয়েছে এবং ভবিষ্যতেও অনৈতিক কার্যক্রম প্রতিরোধে পুলিশের এ অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com