1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন প্রতিবন্ধি পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত স্ত্রীর ঝুলন্ত লাশ রেখে স্বামী পলাতক ঈদুল ফিতরের আগে ভিজিএফ পেয়ে খুশী কুষ্টিয়া ইউনিয়নের ২১৮০টি দরিদ্র পরিবার চাঁদপুরে অজ্ঞাত নারীর মরদেহ, তদন্তে উঠে এলো হ/ত্যা/র আলামত পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠির নলছিটিতে কিস্তির ঋণের চাপ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৩৬ লক্ষ টাকার জাটকা জব্দ টেকনাফে র‍্যাবের ওপর হামলা, আহত ৯ ‎কুমারখালী প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহের ভালুকায় ২ নং মেদুয়ারী ইউনিয়নে সরকারি চাল বরাদ্দের অনিয়ম

ঈদুল ফিতরের আগে ভিজিএফ পেয়ে খুশী কুষ্টিয়া ইউনিয়নের ২১৮০টি দরিদ্র পরিবার

আরিফ রববানী
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে
ময়মনসিংহের সদর উপজেলার কুষ্টিয়া ইউনিয়নে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মাধ্যমে সমাজের দুঃস্থ ও অসচ্ছল অসহায় মানুষের জন্য সরকারের বরাদ্দকৃত উপহার মাথাপিছু ১০কেজি করে ভিজিএফ এর চাউল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে ।
বুধবার (১১ফেব্রুয়ারী) সকালে ইউনিয়ন পরিষদ এর সুষ্ঠু এর ব্যবস্থাপনায় ইউনিয়নের অসচ্ছল ২১৮০জন দুঃস্থদের জন্য বরাদ্ধকৃত ২১.৮০০মেট্রিক টন ভিজিএফ চাউল বিতরণ কর্মসুচীর উদ্বোধন করেন
ইউনিয়ন পরিষদের দায়িত্ব প্রাপ্ত প্রশাসক ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু আহসান মোঃ রেজাউল হক।
এ সময় ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসারসহ
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য আতাহার আলী ফকির আলাল, থানা বিএনপির সদস্য , আজাহার আলী ফকির, জাতীয় সংসদ সদস্যের প্রতিনিধি কামরুল ইসলাম, ফেরদৌস ফকির,ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান তাজুল ইসলাম,ইউপি সদস্যসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তি, স্বেচ্ছাসেবক ও বিভিন্ন পেশা শ্রেণীর ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু আহসান মোঃ রেজাউল হক বলেন- সরকার চায় ধনী আর গরীব সমান অবস্থানে থেকে ঈদ আনন্দ উদযাপন করুক, ঈদে গরীবের মুখে যাতে দু-মুঠো খাবার জুটে সেই লক্ষে এই ভিজিএফ কর্মসূচির আওতায় জন প্রতি ১০কেজি করে চাউল উপহার পাঠিয়েছেন। তাই প্রকৃত গরীব হত-দরিদ্র অস্বচ্ছলরা যেন এই চাউল পায় সেদিকে লক্ষ্য রাখতে তিনি সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।
তিনি আরো বলেন- ভিজিএফ চাউল গরীব মানুষের প্রাপ্য অধিকার। তাদের অধিকার তাদের হাতে তুলে দেওয়ার মাধ্যমে নতুন বাংলাদেশ গঠনে সরকারের যে অঙ্গীকার রয়েছে তা বাস্তবায়নের লক্ষে ইউনিয়নের প্রকৃত গরীব-দুঃস্থ্যদের বাছাই করে তাদের মাঝে সুষ্ঠ সুন্দর ভাবে এই চাউল বিতরন করা হয়েছে।
যথাযথ সরকারী বিধি মেনে সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে এই চাউল বিতরণ করতে সহযোগিতা করায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউনিয়নের রাজনৈতিক সামাজিক ব্যক্তিবর্গসহ সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য আতাহার আলী ফকির আলাল, থানা বিএনপির সদস্য , আজাহার আলী ফকির ইউনিয়নব্যাপী খোজ খবর নিয়ে প্রকৃত হতদরিদ্র পরিবারের সদস্যরা সরকারের এই উপহার পেয়েছেন কিনা তার নিশ্চিত করতে প্রয়োজনী ব্যবস্থা নেওয়ায় ঈদের আগে ১০কেজি চাউল পেয়ে খুশীতে আত্মহারা অসচ্ছল গরীব অসহায় মানুষগুলো সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জাতীয় সংসদ সদস্যের প্রতিনিধি কামরুল ইসলাম ও ফেরদৌস তাদের বক্তব্যে-শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের সন্তান তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রীর দায়িত্বগ্রহণ করেছেন। আমার নেতা ময়মনসিংহ মহানগর বিএনপির জৈষ্ঠ্য যুগ্ম আহবায়ক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ সাহেব জাতীয় সংসদ সদস্য হিসাবে হিসেবে সংসদে আছেন। তিনি পারষ্পরিক সহযোগিতার ভিত্তিতে একটি সমৃদ্ধ সদর উপজেলা গড়তে চান।তারা জানান- আমাদের নেতা আবু ওয়াহাব  আকন্দ কে ভোট দিয়েছে, কে ভোট দেয়নি তা বিবেচনা না করে সকলের হয়ে দায়িত্ব পালন করে যাবে, ইনশাআল্লাহ। কুষ্টিয়া ইউনিয়নের উন্নয়ন এবং অগ্রগতিতে আমাদের আন্তরিক ভূমিকা এবং সহযোগিতা সবসময় থাকবে। তারা ওয়াহাব আকন্দের পক্ষ থেকে কুষ্টিয়া ইউনিয়নবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।
ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান তাজুল ইসলাম জানান- কুষ্টিয়া ইউনিয়ন পরিষদের দায়িত্ব প্রাপ্ত বর্তমান প্রশাসক ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনসেবার মান বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়মিত জনগণের সেবা প্রদান করছেন। তিনি সততা, দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাওয়ায় আমরা ২নং কুষ্টিয়া ইউনিয়নের জনগণ তার প্রতি কৃতজ্ঞ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com