1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বাগাতিপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন মাগুরার শ্রীপুরে জেলা প্রশাসকের বিভিন্ন দপ্তর ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন টানা ১৭ দিনের ছুটি পাচ্ছে পবিপ্রবির শিক্ষার্থীরা পেঁয়াজের অধিক ফলনেও কৃষকের লাভ নেই উৎপাদন খরচই উঠছে না ঝিনাইদহে বরগুনা পরীরখাল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে টয়লেটের ময়লা ফেলার অভিযোগ ইরানের মিসাইল হামলায় সখীপুরের সৌদি প্রবাসীর মৃত্যু ‎গৌরনদীতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ‎গৌরনদীতে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে গভীর রাতে ছিনতাই, পিস্তল ও অস্ত্র ফেলে পালাল দুর্বৃত্তরা ‎হাসপাতাল পরিষ্কার অভিযানে এমপি আফজাল হোসেন: ‘নীট অ্যান্ড ক্লিন কুমারখালী’ গড়ার আশ্বাস

ঈশ্বরদীতে গভীর রাতে ছিনতাই, পিস্তল ও অস্ত্র ফেলে পালাল দুর্বৃত্তরা

মোঃ আব্দুল কুদ্দুস
  • প্রকাশের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে
 পাবনার ঈশ্বরদীতে গভীর রাতে এক ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় প্রায় দেড় লাখ টাকা লুট করে নিয়ে যায় ছিনতাইকারীরা। তবে পরিবারের সদস্যদের ধাওয়া খেয়ে একটি বিদেশি পিস্তল, একটি চাইনিজ কুড়াল ও একটি মোবাইল ফোন ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।শনিবার (৮ মার্চ) দিবাগত রাত প্রায় ২টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের চরমিরকামারী সেন্টারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

ছিনতাইয়ের শিকার রফিকুল ইসলাম রতন (৪২) ওই এলাকার মৃত আনিসুর রহমানের ছেলে। তিনি সাকড়েগাড়ী মোড়ের প্রাণ কোম্পানির গেটসংলগ্ন এলাকায় বিকাশ ও নগদ এজেন্টের ব্যবসা পরিচালনা করেন।

 

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত প্রায় ২টার দিকে রতন তার ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে টাকাভর্তি ব্যাগ নিয়ে বাড়ির উদ্দেশে রওনা দেন। এ সময় আগে থেকেই ওত পেতে থাকা ছিনতাইকারী দলের দুই সদস্য মোটরসাইকেলে তার পিছু নেয়।

 

রতন বাড়ির প্রধান ফটকে পৌঁছালে ছিনতাইকারীরা তার চোখে ঝাঁজালো স্প্রে নিক্ষেপ করে। এতে তিনি যন্ত্রণায় চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা তার কাছ থেকে টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় রতন ও তার পরিবারের সদস্যরা তাদের বাধা দিলে ধস্তাধস্তির একপর্যায়ে ডাকাতদের একজন তার শরীরের জ্যাকেট খুলে রেখে দ্রুত পালিয়ে যায়।

 

পরে স্থানীয়রা ঘটনাস্থলে পড়ে থাকা জ্যাকেট তল্লাশি করে তিন রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তল, একটি চাইনিজ কুড়াল, একটি মোবাইল ফোন এবং কিছু টাকা উদ্ধার করে। পরে বিষয়টি ঈশ্বরদী থানার পুলিশকে জানানো হয়।

 

এ ঘটনায় রফিকুল ইসলাম রতন ও তার স্ত্রী মোছা. তুলি খাতুন আহত হন। তাদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছিনতাইকারীদের ফেলে যাওয়া পিস্তল ও চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com