1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদপুরে অজ্ঞাত নারীর মরদেহ, তদন্তে উঠে এলো হ/ত্যা/র আলামত পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠির নলছিটিতে কিস্তির ঋণের চাপ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৩৬ লক্ষ টাকার জাটকা জব্দ টেকনাফে র‍্যাবের ওপর হামলা, আহত ৯ ‎কুমারখালী প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহের ভালুকায় ২ নং মেদুয়ারী ইউনিয়নে সরকারি চাল বরাদ্দের অনিয়ম আসন্ন বকশীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াতের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট মাওলানা ইলিয়াস হোসাইন! জামালপুরে স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে ধ*র্ষণ, ৩ জনের মৃ*ত্যুদণ্ড! ফরিদপুরে ৪ হাজার ই*য়া*বাসহ দুই মা-দক কার*বারি গ্রে*ফ*তার!

উন্নয়ন কে ঠেকসই করতে সবাইকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান – ভোলায় তোফায়েল আহমেদ জহিরুল ইসলাম, লিটন জেলা প্রতিনিধি ভোলা

জহিরুল ইসলাম লিটন
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ৯৪৭ বার পড়া হয়েছে
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যাক ভোটারকে ভোট কেন্দ্রে এসে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলের সদস্য ও ভোলা -১ আসনের নৌকা প্রতীকের প্রার্থী তোফায়েল আহমেদ। 
শুক্রবার সন্ধ্যায় ভোলা পৌরসভার চার ও পাঁচ নাম্বার ওয়ার্ডের সমর্থকদের নিয়ে উঠান সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 
এসময় তিনি নৌকায় ভোট দিলে দেশের উন্নয়ন আরো তরান্বিত হবে। উন্নয়ন টেকসই হবে বলে জানান। তোফায়েল আহমেদ আরো বলেন,কেউ যেন মনে না করেন তোফায়েল আহমেদ এর বিরুদ্ধে শক্তিশালী কোন প্রতিপক্ষ নেই। ভোট কেন্দ্রে না গেলেই চলবে। ভোট দেওয়া আপনাদের নাগরিক অধিকার। তাই ভোট দিতে না গেলে আপনারা ভুল করবেন। আমার প্রতি অবিচার করা হবে। আপনারা সবাই উৎসব মুখর পরিবেশে ভোট কেন্দ্র যাবেন। সারিবদ্ধ ভাবে ভোটের লাইনে দাঁড়াবেন এবং নিঃস্বার্থভাবে নৌকা মার্কায় ভোট দিবেন। 
 
এ সময় তুমি ভোলা পৌরসভা কার্যক্রম নিয়ে বলেন,ভোলা পৌর সভার যেসকল উন্নয়ন কাজ বাকি রয়েছে সেসব কাজগুলো মেয়র মনিরুজ্জামানের হাত ধরে সম্পন্ন করা হবে। এ সময় তিনি ভোলার গ্যাস সম্পর্কে বলেন, ভোলার গ্যাস দেখলাম ঢাকায় নিয়ে যাবে, ভোলাকে না দিয়ে ঢাকায় নিতে পারবেনা। সুতরাং আপনারা এক এবং ঐক্যবদ্ধভাবে ৭ জানুয়ারি ভোট কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দিবেন। তাহলে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো ।
উঠান সভায় মেয়র মনিরুজ্জামানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবদুল মমিন টুলু, ভোলা সদর উপজেলার চেয়ারম্যান মোশারফ হোসেন,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব,ভোলা জেলা আওয়ামীলীগের সহ-সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকীব,পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল্লাহ নাজু,সাধারণ সম্পাদক শাহ আলী নেওয়াজ পলাশ,পৌর সভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর আসাদুজ্জামন জুম্মান প্রমুখ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com