1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুর-১ আসনের সর্বস্তরের জনগণকে এমপি মাসুদ সাঈদীর ঈদ শুভেচ্ছা রানীশংকৈলে লটকনের বাম্পার ফলন: বাণিজ্যিক চাষে কৃষি বিভাগের সহযোগিতা চান স্থানীয়রা মোরেলগঞ্জে দক্ষতা উন্নয়ন ও অনলাইন কর্মসংস্থানে সুনাম কুড়াচ্ছে “Our Online World” জীববৈচিত্র্য সংরক্ষণে যুবদের সম্পৃক্ত করতে শ্যামনগরে চার দিনব্যাপী প্রশিক্ষণ ও কর্মশালা শিবচরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তৎপর পুলিশ কয়রায় সৌদির রাজকীয় উপহার: ৬৪ এতিমখানায় পৌঁছালো বাদশাহর পাঠানো খেজুর ধামইরহাটে ৩ হাজারের অধিক মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ মণিরামপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালমনিরহাট পাটগ্রামে ট্রাকচাপায় একই পরিবারের শিশুসহ নিহত ৩ ওজন ও পরিমান কম থাকায় মোংলায় বিস্কট কারখানা ও ঘোষ ডেয়ারি মালিককে জরিমানা

উল্লাপাড়ায় জলমহাল ইজারায় দুর্নীতি, মৎস্য জীবি লীগের আহ্বায়ক মোহাম্মদ আলী জিন্নাহর বিরুদ্ধে গুরুতর অভিযোগ

মোঃ আনিছুর রহমান লিটন
  • প্রকাশের সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৬২৬ বার পড়া হয়েছে

মোঃ আনিছুর রহমান লিটন উল্লাপাড়া সিরাজগঞ্জ প্রতিনিধিঃ উল্লাপাড়া উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক মোহাম্মদ আলী জিন্নাহর বিরুদ্ধে সমবায় আইনের চরম লঙ্ঘন, স্বাক্ষর জালিয়াতি ও জলমহাল নীতিমালা ভঙ্গ করে কোটি টাকা মূল্যের সরকারি জলমহাল ইজারায় অনিয়মের অভিযোগ উঠেছে। মাঠ পর্যায়ে তথ্য অনুসন্ধানে জানা যায়, বিগত পতিত সরকারের আমল থেকেই মোহাম্মদ আলী জিন্নাহ উপজেলা সমবায় অফিসের কিছু প্রভাবশালী কর্মকর্তাকে ম্যানেজ করে সমবায় সমিতিগুলোর সভাপতি পদে নিয়ম বহির্ভূতভাবে নিজস্ব লোক বসিয়ে আসছেন। অভিযোগ রয়েছে, একই ব্যক্তিকে বারবার সভাপতি বানিয়ে সমিতির সদস্যদের অজ্ঞাতে ও তাদের স্বাক্ষর জাল করে বছরের পর বছর ধরে সরকারি জলমহাল নিজের দখলে রেখেছেন এবং সেগুলো উচ্চ মূল্যে অন্যত্র সাব-লীজ বা বিক্রি করে দিচ্ছেন। এ প্রক্রিয়ায় তিনি ‘বাংলাদেশ জলমহাল ব্যবস্থাপনা নীতিমালা ২০০৯’-এর ৯ নম্বর ধারাসহ একাধিক বিধান সুস্পষ্টভাবে লঙ্ঘন করেছেন বলে জানা গেছে। স্থানীয় মৎস্যজীবী সূত্রে আরও জানা যায়, উপজেলা সমবায় অফিসে নিবন্ধিত প্রায় পঞ্চাশটিরও বেশি সমবায় সমিতি জোরপূর্বক মোহাম্মদ আলী জিন্নাহর হেফাজতে রয়েছে। অথচ এসব সমিতির প্রকৃত সদস্যরা জানেন না তাদের সমিতির নথিপত্র, সদস্য তালিকা বা কার্যক্রম কেমনভাবে পরিচালিত হচ্ছে। অভিযোগকারীদের দাবি, এসব অনিয়ম দীর্ঘদিন ধরে চললেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে সাধারণ মৎস্যজীবীরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন এবং এলাকায় এক ধরনের আতঙ্ক ও ক্ষোভের পরিবেশ সৃষ্টি হয়েছে। এ বিষয়ে মোহাম্মদ আলী জিন্নাহর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। এখন দেখার বিষয়, প্রশাসন ও দুর্নীতি দমন সংস্থা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে কি না।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com