1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
  5. vero76075@desh-bulletin.com : vero76075 :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
গোপন কার্যক্রমের অভিযোগে আলোচনায় সীমা মিত্র, পুলিশের জিজ্ঞাসাবাদ ফরিদপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত স্বজনদের জমিবিরোধ ও ছিনতাইয়ের অভিযোগ: কেন্দুয়ায় আলোড়ন ফেলা ঘটনার নেপথ্যে কী? ভারত পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ফরিদপুরে ‘ভিউ ব্যবসায়ীদের’ জ্বালায় অতিষ্ঠ জনগন শিক্ষা খাত পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে সরকার: মাহদী আমিন আমার সঙ্গে ছবি তুলে মনে করবেন না অন্যায়-অপরাধ করে পার পাবেন: নুর নৌকা খুঁজতে গেলে রুমিনের ‘হাঁস’ খেয়ে ফেলার হুঁশিয়ারি সারোয়ার তুষারের কাপ্তাই হ্রদের পানি বাড়ছে, খুলে দেওয়া হলো বাঁধের ১৬টি জলকপাট

‘এটা আমাদের ঘরের সমস্যা, দুঃখ প্রকাশ করে ওস্তাদদের দোয়া নিয়েছি, সমাধান হয়েছে’: নাসীরুদ্দীন পাটওয়ারী

Desk report
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের সঙ্গে ও কওমি ছাত্র ঐক্য পরিষদের মধ্যে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন দলটির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী।

শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় জামিয়া ইউনুছিয়া মাদরাসায় গিয়ে কওমি ছাত্র ও শিক্ষকদের সঙ্গে বৈঠক করে হাসনাত আব্দুল্লাহর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন নাসির উদ্দিন পাটোয়ারী। এরপর গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।

বৈঠক শেষে তিনি আরও বলেন, মাদরাসার ছাত্র ও শিক্ষকদের সঙ্গে আমাদের গভীর সম্পর্ক ও শ্রদ্ধা রয়েছে। আমরা এক সঙ্গে জুলাই আন্দোলন করেছি। ওস্তাদরা আমাদের তালেব মনে করেন। অনেক আলেম আমাদের দুঃখ প্রকাশ করতে বলেছেন। দুঃখ প্রকাশ করলে কেউ ছোট হয় না। তাই আমরা এখানে এসেছি, দুঃখ প্রকাশ করেছি এবং ওস্তাদদের দোয়া নিয়েছি। আমাদের মধ্যে সমঝোতা হয়েছে।

তিনি বলেন, ছাত্র ভাইয়েরা দাবি জানিয়েছেন, হাসনাত আবদুল্লাহ জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া নিয়ে যে বক্তব্য দিয়েছেন, সে বিষয়ে যেন সঠিক তথ্য আবার সংসদে উপস্থাপন করেন।

তিনি আরও বলেন, আলেম ওলামাদের সঙ্গে আমরা রাজপথে ছিলাম, যেহেতু আমরা সবাই এক ঘরের, ফলে আমাদের কাছে আলেমরা বলেছে, এটা দ্রুত সমাধান করে দিতে। পরে হাসনাত তার বক্তব্যের জন্য ফেসবুকে দুঃখ প্রকাশ করেছেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, অনেকে বাইরে থেকে উল্লাস করছেন। তাদের বলব, এটা আমাদের ঘরের সমস্যা। এর সমাধান হয়েছে। ভুল বোঝাবুঝির অবসান হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী প্রসঙ্গে তিনি আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সবসময় শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেছেন। তিনি মাদরাসা ছাত্রদের পাশে দাঁড়াননি। তাদের পক্ষে সুষ্ঠু বিচার করেনি।

ব্রাহ্মণবাড়িয়ায় সম্প্রতি পুলিশ ও মাদরাসাছাত্রদের সংঘর্ষের প্রসঙ্গ টেনে তিনি বলেন, মূল বিষয় ছিল, মাদরাসাছাত্ররা পুলিশ লাইন্সে গানের অনুষ্ঠান বন্ধ করেনি। বরং পুলিশ ৩০ জন মাদরাসাছাত্রকে আহত করেছে।

বৈঠকে মাদরাসার পক্ষ থেকে উপস্থিত ছিলেন মুহতামিম মুফতি মোবারক উল্লাহ, সিনিয়র শিক্ষক মাওলানা আলী আকবর এবং কওমি ছাত্র ঐক্য পরিষদের নেতা খালেদ সাইফুল্লাহসহ নেতারা।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com