1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেপ্তার নবাবগঞ্জে কৃষক-কৃষাণীদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত নিয়ামতপুর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের ০১(এক) জন সক্রিয় সদস্য গ্রেফতার প্রসঙ্গে বাকেরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস: নিহত ১, আহত ৩৫ স্বজনহীন অরণ্যে ঈদ: সুন্দরবন পাহারায় ৩শ বনকর্মী পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন কৃষির উন্নয়নে নতুন দিগন্ত: খোকসায় খাল পুন:খনন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী আসাদুজ্জামান পিরোজপুরের ভান্ডারিয়ায় মোল্লার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর কয়রায় উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ওসমানীনগরে ২৮০ বস্তা ভারতীয় অবৈধ চিনি জব্দ, আটক ৪

জোবেদ হোসেন জিয়া
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১১৯৭ বার পড়া হয়েছে

সমানীনগরে চেকপোস্ট স্থাপন করে ভারত থেকে আমদানি করা ২৮০ বস্তা অবৈধ চিনি জব্দ করেছে ওসমানীনগর থানা পুলিশ। সোমবার রাতের এ অভিযানে পুলিশ ২৮০ বস্তায় মোট প্রায় ১৪০০০ কেজি চিনি উদ্ধার করে এবং ট্রাকসহ ৪ জনকে আটক করে।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে সিলেট-ঢাকা মহাসড়কে ওসমানীনগর থানার সামনে চেকপোস্ট স্থাপন করা হয়। তল্লাশির সময় একটি ট্রাক থেকে ওই বিপুল পরিমাণ চিনি জব্দ করা হয়। আটককৃতরা হলেন- সিরাজগঞ্জের সলঙ্গা থানার বশিদেবপুর গ্রামের মোতালেব মন্ডল (৩০), কামারকন্দ উপজেলার বড়দুল গ্রামের বিপ্লব হাসান (২০), হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলার আমিনুল ইসলাম (২৮) এবং সিলেট শহরের শেখঘাট এলাকার রিপন চন্দ্র (৪০) মঙ্গলবার বিকেলে পুলিশ বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে এবং আদালতে পাঠায় বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নূর হোসেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com