কয়রা থানা পুলিশ ৩০ আগস্ট শনিবার এক বিশেষ অভিযান পরিচালনা করে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত ও তদন্তে প্রাপ্ত চারজন আসামিকে গ্রেপ্তার করেছে। আসামিদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কয়রা থানা সূত্রে জানা যায়, শনিবারের বিশেষ অভিযানে সিআর মামলা নং ৪৭১/২৫ এর ওয়ারেন্টভুক্ত আসামি কয়রার ৫নং গ্রামের মৃত দাউদ গাজীর ছেলে মহিবুল্লাহ (মিন্টু) এবং তার ছেলে আশিকুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে, সিআর মামলা নং ২৭৬/২৪ এর ওয়ারেন্টভুক্ত আসামি চান্নিরচক গ্রামের কালিপদ মণ্ডলের ছেলে তারক মণ্ডলকেও গ্রেপ্তার করা হয়।
এছাড়াও, কয়রা থানার মামলা নং ৩(৭)২৫ এর তদন্তে প্রাপ্ত আসামি রাজাপুর গ্রামের মৃত উজির আলী গাজীর ছেলে মো. আবুল হোসেন @ হোসেন আলী (২৫) কেও গ্রেপ্তার করা হয়েছে।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জি এম ইমদাদুল হক জানান, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।