1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কেন্দুয়ায় নববধূর বিষ পানে আত্মহত্যা : পরিবারের দাবি পরিকল্পিত হত্যা কেন্দুয়ার কারাবন্দী মো. ইসহাকের মৃত্যু “কেশবপুরে ফেসবুক মন্তব্য নিয়ে সংঘর্ষ—পৌর বিএনপির (সাধারণ সম্পাদক) শহিদের বিরুদ্ধে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ থানায়” বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান এই জনপদ আমাদের সন্তানদের জন্য উপযোগী করে রাখতে হবে- প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম কালিগঞ্জে মৎস্য ঘেরের বাসায় আগুন, দখলচেষ্টা ও মাছ লুটের অভিযোগ সংবাদ সম্মেলন এই সেই সন্ত্রাসী ইমাম হোসেন প্রকাশ্যে এই চাইনিজ কুড়াল টি দিয়ে ২জনকে কুপিয়ে জখম করেছে চিরিরবন্দরে ইয়াবাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা আমরা কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেইনি, দিবোও না‌- এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল জসীমউদ্দীন ইতি বগুড়ায় সংবাদ বুলেটিন আয়োজিত ক্বিরাত প্রতিযোগিতার বাছাই পর্ব অনুষ্ঠিত

করিমগঞ্জে নতুন আতঙ্ক মোবাইল লুডু জুয়া

শফিকুল ইসলাম খান
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ২২৯ বার পড়া হয়েছে

দেশে ভয়াবহ উদ্বেগ উৎকন্ঠার কারণ হয়ে দাঁড়িয়েছে কিশোর ও যুবকদের মোবাইলে বিভিন্ন গেম এর (খেলা) আসক্তি। কিছু কিছু গেম হচ্ছে জুয়ার আদলে। কিশোরগঞ্জের করিমগঞ্জ পৌর এলাকা ১১টি ইউনিয়নের ভিন্ন ভিন্ন স্থানে দেদারসে চলছে মোবাইল জুয়াচায়ের দোকান, গাছের ছায়ায়, আড়ালে-আবডালে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে এ ইলেকট্রনিক জুয়ার আসর। উঠতি বয়সী কিশোর-যুবক ছাড়াও স্কুল-কলেজ ফাঁকি দিয়ে জুয়ায় হচ্ছে শিক্ষার্থীদের একটি অংশ। এর ফলে যেমনি শিক্ষা-দীক্ষায় পিছিয়ে পড়বে শিক্ষার্থীরা, তেমনি বখে যাওয়া উঠতি বয়সের কিশোর-যুবকেরা জড়িয়ে পড়তে পারে বিভিন্ন অপরাধে।জানা যায়, এন্ড্রয়েড মোবাইলে অন্যতম আসক্তিজনক খেলা হচ্ছে লুডু। গ্রামের আনাচে-কানাচের চায়ের দোকানে সকাল-সন্ধ্যা আড্ডার ছলে জমে উঠে এ খেলা। এলাকার সচেতন নাগরিকরা এসবে নিরুৎসাহিত করলেও তেমন কাজ হয় না। মাঝে মাঝে পুলিশের উপস্থিতি টের পেলে তারা ত্বরিতগতিতে পালিয়ে যায়। কিছুক্ষণ বিরতি দিয়ে আবার ফিরে আসে মোবাইল লুডু খেলায়।বিভিন্ন অনলাইন খেলাকে যারা অর্থ আয়ের উৎস বানিয়েছে, যারা নগদ টাকা আয়ের জন্য এ খেলায় মত্ত হয়, তারাই সমাজের জঞ্জাল সৃষ্টি কারী একটি দল। এদের কারণেই সামাজিক অপরাধ দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছেন সচেতন নাগরিকরা।১ নং কাদিরজংগল ইউনিয়নের ৫ নং ওয়ার্ড এর মেম্বার আবুল খায়ের সুমন বলেন, মোবাইলে মাধ্যমে ছেলেরা লুডু খেলাধুলা করে জানি। তবে এর মাধ্যমে জুয়া খেলা খুবই উদ্বগের কারণ। এ জুয়া এখনই নিয়ন্ত্রণ করা প্রয়োজন। তা না হলে সমাজের রন্ধে রন্ধে মহামারির মতো ছড়িয়ে পড়বে সামাজিক অপরাধ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com