1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেপ্তার নবাবগঞ্জে কৃষক-কৃষাণীদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত নিয়ামতপুর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের ০১(এক) জন সক্রিয় সদস্য গ্রেফতার প্রসঙ্গে বাকেরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস: নিহত ১, আহত ৩৫ স্বজনহীন অরণ্যে ঈদ: সুন্দরবন পাহারায় ৩শ বনকর্মী পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন কৃষির উন্নয়নে নতুন দিগন্ত: খোকসায় খাল পুন:খনন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী আসাদুজ্জামান পিরোজপুরের ভান্ডারিয়ায় মোল্লার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর কয়রায় উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কলাপাড়ায় প্রবাসীর বাড়িতে ডাকা‌তি ও গণধর্ষণ: গ্রেফতার ৩

সাইফুল ইসলাম
  • প্রকাশের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কলাপাড়ায় আ‌মে‌রিকার নাগ‌রিকের বাসায় ডাকা‌তি ও গৃহবধু‌কে গণধর্ষণের ঘটনায় অ‌ভিযুক্ত ৩ জন‌কে গ্রেফতার ক‌রেছে পু‌লিশ। শুক্রবার বেলা সা‌ড়ে ১১টায় পুলিশ সুপার কার্যাল‌য়ে প্রেসব্রিফিংয়ে অ‌তিরিক্ত পু‌লিশ সুপার আ‌রিফ মুহাম্মদ শাকুর এ তথ‌্য নি‌শ্চিত ক‌রেন। গ্রেফতারকৃতরা হলেন মো. কাওসার (২৪), পিতা-আবুল হোসেন হাওলাদার, লতাচাপলী ইউনিয়ন, মহিপুর থানা, পটুয়াখালী, আশিষ গাইন (৩০), পিতা-রনজিত গাইন, কলাপাড়া পৌরসভা, পটুয়াখালী, মো. শওকত আহমেদ রিপন ওরফে সোহাগ (২৫), পিতা-জালাল প্যাদা, পোটকাখালী, বামনা, বরগুনা। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ঘটনার রাতেই ডাকাতদল পরিকল্পনা করে বাড়ির ভিতরে প্রবেশ করে এবং পরবর্তীতে ডাকাতি ও গণধর্ষণের ঘটনা ঘটায়। পু‌লিশ সূত্রে জানাজায়, তথ‌্য প্রযু‌ক্তির সহায়তায় বৃহস্প‌তিবার বিকা‌লে ঝিনাইদাহ জেলার শ‌্যামকুর বর্ডার এলাকা থে‌কে প্রথ‌মে কাওসার‌কে গ্রেফতার করা হয়। পরব‌র্তিতে তার দেয়া তথ‌্য অনুযায়ী ঢাকার ট‌্যাক‌নিক‌্যাল মোড়স্থ ব‌স্তি থে‌কে শওকত ওর‌ফে সোহাগ‌কে গ্রেফতার করা হয়। শে‌ষে কলাপাড়া শহর থে‌কে আ‌শিষ গাইন‌কে গ্রেফতার করা হয়। প্রসঙ্গত, গত ১৪জুলাই গভীর রা‌তে কলাপাড়া উপ‌জেলার টিয়াখালী এলাকার জ‌নৈক আ‌মে‌রিকা প্রবাসীর বাসায় ডাকা‌তি ক‌রে আসামীরা। এসময় নগত ৫০হাজার টাকা, ১৩ ভ‌রি স্বর্ন ও এক‌টি মোবাইল ফোন নি‌য়ে যায়। যাবার আ‌গে ওই আ‌মে‌রিকার নাগ‌রিকের স্ত্রী‌কে ঘ‌রের এক‌টি রু‌মে রে‌খে গণধর্ষন ক‌রে আসামীরা। প‌রের দিন থানায় নারী ও শিশু নির্যাতন আই‌নে এক‌টি মামলা দা‌য়ের ক‌রা হয়।‌ পটুয়াখালী এএসপি সার্কেল আরিফ মুহাম্মদ শাকুর জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আদালতে মামলা চলমান রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অপর আসামিদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com