1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বান্দরবানের দূর্গম পাহাড়ী এলাকায় শান্তি প্রতিষ্ঠায় ১৬ ইস্ট বেঙ্গল কর্তৃক মানবিক সহায়তা প্রদান আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেপ্তার নবাবগঞ্জে কৃষক-কৃষাণীদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত নিয়ামতপুর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের ০১(এক) জন সক্রিয় সদস্য গ্রেফতার প্রসঙ্গে বাকেরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস: নিহত ১, আহত ৩৫ স্বজনহীন অরণ্যে ঈদ: সুন্দরবন পাহারায় ৩শ বনকর্মী পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন কৃষির উন্নয়নে নতুন দিগন্ত: খোকসায় খাল পুন:খনন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী আসাদুজ্জামান পিরোজপুরের ভান্ডারিয়ায় মোল্লার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর

কলাপাড়ায় সুদ ব্যবসায়ীরা বেপরোয়া

সাইফুল ইসলাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কলাপাড়ায় বেপরোয়া হয়ে উঠেছে সুদ ব্যবসায়ীরা। ভাদ্র-আশ্বিন মাস কলাপাড়া সহ উপকূলীয় এলাকার মানুষের অভাবের মাস। এ সময় ওই এলাকার কৃষকদের আমন চাষাবাদে বিনিয়োগের সাথে পরিবারের ব্যয় নিবার্হ করতে হিমশিম খেতে হয়। ফলে কৃষক এলাকার সুদ ব্যবসায়ীদের কাছ থেকে চড়া সুদে টাকা এনে চাষাবাদ কিংবা পরিবারের ব্যয় নিবার্হ করেন। এসব সুদ ব্যবসায়ীরা বিভিন্ন ক্যাটাগরিতে তাদের রমরমা সুদের ব্যবসা চালিয়ে আসছেন বছরের পর বছর। এদের কেউ করছেন, দোকান পেতে, কেউ করছেন বাসায়, আবার কেউ করছেন ভ্রাম্যমান। এসব সুদ ব্যবসায়ীরা মানুষের অভাবকে পুজিঁ করে তাদের এ সুদ ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এতে কেউ কেউ টাকার সিকোরিটি স্বরুপ রাখছেন স্বর্নালংকার, আবার অনেকে বিশ্বাসের উপর চালিয়ে যাচ্ছেন এ ব্যবসা। এসব সুদ ব্যবসায়ীদের মধ্যে রাজনীতিবিদ, এলাকার অনেক প্রভাবশালীরাও জড়িত রয়েছে। এমনকি বিভিন্ন বাসা-বাড়ীতে মহিলারও এ সুদ ব্যবসা চালিয়ে যাচ্ছেন। খোঁজ নিয়ে জানা গেছে, এ সুদ ব্যবসায়ীরা শতকরা তিন টাকা থেকে শুরু করে ৭/৮ টাকা করেও সুদ নিচ্ছে। কলাপাড়া পৌরসভা সহ উপজেলার সকল ইউনিয়নে অন্তত ১৫০ থেকে ২০০ মানুষ এ ব্যবসার সাথে জড়িত রয়েছে বলে জানা গেছে। এদের কতিপয়ের লাইসেন্স থাকলেও অধিকাংশরাই করেন গোপনে। এতে সরকার যেমন রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে,তেমনি একজনের দেখাদেখি অন্যরাও ঝু্ঁকে পড়েছে এ ব্যবসায়। এদিকে, সুদ এ ব্যবসার বিরুপ প্রতিক্রিয়া জানিয়ে মো.খলিলুর রহমান নামে এক কৃষক বলেন’ ইসলামে সুূদের এ ব্যবসা হারাম। তবে তিনি কটুক্তি করে বলেন’ গ্রাম-গঞ্জে এখনও এমন কথা প্রচলিত রয়েছে, পাঁচজন সুদ ব্যবসায়ীর নাম কাগজে লিখে গরু কিংবা ছাগলের গলায় ঝুলিয়ে দিলে পোকা দমন হয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com