1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
আজ সরকারি ছুটি হলেও অফিস করছেন প্রধানমন্ত্রী বান্দরবানের দূর্গম পাহাড়ী এলাকায় শান্তি প্রতিষ্ঠায় ১৬ ইস্ট বেঙ্গল কর্তৃক মানবিক সহায়তা প্রদান আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেপ্তার নবাবগঞ্জে কৃষক-কৃষাণীদের GAP সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত নিয়ামতপুর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের ০১(এক) জন সক্রিয় সদস্য গ্রেফতার প্রসঙ্গে বাকেরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস: নিহত ১, আহত ৩৫ স্বজনহীন অরণ্যে ঈদ: সুন্দরবন পাহারায় ৩শ বনকর্মী পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন কৃষির উন্নয়নে নতুন দিগন্ত: খোকসায় খাল পুন:খনন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী আসাদুজ্জামান

কসবায় এয়ার পিস্তলসহ একজন আটক

লোকমান হোসেন পলা
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় একটি এয়ার পিস্তল উদ্ধার করেছে পুলিশ।
এসময় হাবিবুর রহমান (২৫) নামে ডাকাতি মামলার এক আসামীকে আটক করা হয়। আটককৃত হাবিবুর রহমান উপজেলার কায়েমপুর  ইউনিয়নের মঈনপুর গ্রামের লিটন মিয়ার ছেলে।
শনিবার (২৩ আগস্ট) রাতে উপজেলার বায়েক ইউনিয়নের রগুরামপুর গ্রাম থেকে এয়ার পিস্তল উদ্ধার করা হয় ও আটক করা হয় হাবিবুর রহমানকে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছে পুলিশ। এছাড়াও আটককৃত হাবিবুর রহমানের নামে কসবা থানায় ২টি ডাকাতি মামলাসহ ৫টি মামলা চলমান রয়েছে। সে এলাকার মোটরসাইকেল চোর চক্রেরও একজন সক্রিয় সদস্য।
জানা যায় শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বায়েক ইউনিয়নে রগুরামপুরে অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পিস্তল ফেলে পালানোর চেষ্টা করে হাবিব। পরে ধাওয়া দিয়ে তাকে আটক করে এবং পিস্তলটি উদ্ধার করা হয়।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ডাকাতি মামলাসহ ৫মামলার আসামী হাবিবুর রহমানে আটক করা হয়েছে। এসময় একটি এয়ার পিস্তল উদ্ধার করা হয়েছে। তাকে রোববার (২৪ আগস্ট) আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com