1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের ০১(এক) জন সক্রিয় সদস্য গ্রেফতার প্রসঙ্গে বাকেরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস: নিহত ১, আহত ৩৫ স্বজনহীন অরণ্যে ঈদ: সুন্দরবন পাহারায় ৩শ বনকর্মী পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণের উদ্বোধন কৃষির উন্নয়নে নতুন দিগন্ত: খোকসায় খাল পুন:খনন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী আসাদুজ্জামান পিরোজপুরের ভান্ডারিয়ায় মোল্লার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর কয়রায় উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলারোয়া দামোদরকাঠি গ্রাম পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় স্বামীকে হত্যার চেষ্টা, কলারোয়ায় চাঞ্চল্য জীবননগর সড়কে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি কালে জনতার দু’জন আটক উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ

কাউখালীতে মা ইলিশ রক্ষায়‎ নৌবাহিনীর অভিযানে ১০ লক্ষ টাকার অবৈধ জাল জব্দ

কামরুল আহসান (সোহাগ)
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে
পিরোজপুরের কাউখালীতে মা ইলিশ রক্ষায় বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক অভিযান পরিচালনা করা হয়েছে।
 শনিবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার সন্ধ্যা নদীতে বানৌজা কুশিয়ারা নামে একটি যুদ্ধ জাহাজ নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্বে ছিলেন এ জাহাজের লেফটেন্যান্ট কমান্ডার এস এম জায়েদুল ইসলাম। এ সময় সন্ধ্যা ও কচা নদীর মোহনা থেকে ৩০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়,যার আনুমানিক বাজার মূল্য ১০ লক্ষ ৫০ হাজার টাকা বলে লেফটেন্যান্ট কমান্ডার এস এম জায়েদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
‎জানা যায়, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ ও টেকসই আহরণ নিশ্চিত করার লক্ষ্যে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ৪ অক্টোবর হতে ২৫ অক্টোবর ২২ দিনব্যাপী দেশের উপকূলীয় নদ-নদী, মোহনা ও সাগরসহ ৩৮ জেলার ১৭৮টি উপজেলায় অভিযান পরিচালিত হচ্ছে। এ লক্ষে বাংলাদেশ নৌবাহিনীর একটি দল আজ পিরোজপুরের কাউখালীর সন্ধ্যা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্ধ্যা ও কচা নদীর মোহনা থেকে ৩০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়,যার আনুমানিক বাজার মূল্য ১০ লক্ষ ৫০ হাজার টাকা। অভিযান শেষে উপজেলার আমড়াঝুড়ি এলাকার সন্ধ্যা নদীর তীরে আগুনে পুরিয়ে জালগুলো ধ্বংস করা হয়। নৌবাহিনী এ পর্যন্ত ৩২ লক্ষ ৯৯ হাজার মিটার অবৈধ জাল জব্দ করেছে। যার আনুমানিক বাজার মূল্য ৬০ কোটি ৩৪ লক্ষ টাকা।
লেফটেন্যান্ট কমান্ডার এস এম জায়েদুল ইসলাম বলেন, প্রতিবছরের ন্যায় এ বছরও সরকারি ব্যবস্থাপনায় এবংবাংলাদেশ নৌ বাহিনীর পরিকল্পনায় মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনাকরা হয়েছে। নৌবাহিনী এ পর্যন্ত ৩২ লক্ষ ৯৯ হাজার মিটার অবৈধজাল জব্দ করেছে। যার আনুমানিক বাজার মূল্য ৬০ কোটি ৩৪ লক্ষ টাকা। নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বানৌজা কুশিয়ারা বরগুনা ও পিরোজপুরসহ আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করছে। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com